ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

সড়ক দুর্ঘটনায় বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

৩০ এপ্রিল, ২০২৪,  10:35 AM

news image

কুষ্টিয়ার ভেড়ামারায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক দেলোয়ার হোসেন দুলু (৫০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এছাড়া সজল নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৯ এপ্রিল) রাত ৮টায় ভেড়ামারার যাত্রীছাউনির নিকট মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের সঙ্গে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত দেলোয়ার ভেড়ামারা পৌরসভার ২নং ওয়ার্ডের ফারাকপুর এলাকার মৃত আনসার আলীর ছেলে। ভেড়ামারা থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভেড়ামারায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক দেলোয়ার হোসেন দুলু ও সজল মোটরসাইকেলযোগে বাড়ি ফিরার পথে ভেড়ামারার যাত্রীছাউনির নিকট মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক দেলোয়ার হোসেন দুলু নিহত হন। আহত সজলকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম বলেন, ‘ভেড়ামারার যাত্রী ছাউনির নিকট মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে ১ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। তারা ২ জনই ভেড়ামারায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম