ঢাকা ০৫ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন নির্বাচিত এমপিদেরকে সাবেক স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই: আইন উপদেষ্টা এবার আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ১০ জন পাচ্ছেন একুশে পদক ঢাকায় তারেক রহমানের জনসভা রোববার রাষ্ট্রপতির কাছে পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আটক -১ পল্লবীতে দুই শিশুসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার শিশু আয়ানের মৃত্যু: দুই বছর পর অবশেষে আদালতে চার্জশিট দাখিল দুর্নীতিবাজদের গলায় হাত দিয়ে লুটের টাকা উদ্ধার করা হবে: ডা. শফিকুর রহমান ভোটের দিন মেট্রোরেল চলবে নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা স্পষ্ট করলেন উপ-প্রেস সচিব

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ছেলে, কানাডা যাচ্ছেন কুমার বিশ্বজিৎ

#

বিনোদন ডেস্ক

১৫ ফেব্রুয়ারি, ২০২৩,  1:51 PM

news image

কানাডার টরোন্টোতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন জনপ্রিয় গায়ক কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার দে। ছেলের দুর্ঘটনার খবর শুনে গত মঙ্গলবার রাত ১১টায় কানাডার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন কুমার বিশ্বজিৎ ও তার স্ত্রী নাইমা সুলতানা। কানাডায় যাওয়ার বিষয়টি নিশ্চিত করে কুমার বিশ্বজিতের ঘনিষ্ঠজন মোরশেদুল হক পাভেল গণমাধ্যমকে জানান, দাদা (কুমার বিশ্বজিৎ) গতকালই কানাডার উদ্দেশ্যে রওনা হয়েছেন। বর্তমানে নিবিড় আইসিইউতে রয়েছে। বাংলাদেশ সময় ভোর ৪টায় তার মেজর অপারেশন হয়েছে। জানা গেছে, স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১১টায় টরোন্টোর ৪২৭ সাউথ বাউন্ড হাইওয়ে ডানডাস এক্সিটে দুর্ঘটনার কবলে পড়েন নিবিড়। গাড়িটি খুব দ্রুতগতিতে চালাচ্ছিলেন তিনি। এক হাইওয়ে থেকে আরেক হাইওয়েতে উঠার সময় টার্ন নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় হাইওয়ের রেলিংয়ে ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে যায়। সঙ্গে সঙ্গে গাড়িতে আগুন ধরে। এ সময় নিবিড়ের সঙ্গে থাকা তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় টরেন্টোতে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে শোক বিরাজ করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম