ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

সম্পদ কমলেও ভারতের ধনী অভিনেতার শীর্ষে শাহরুখ

#

বিনোদন ডেস্ক

২৪ সেপ্টেম্বর, ২০২৬,  11:09 AM

news image

বলিউডের অভিনেতাদের মধ্যে সম্পদের হিসাবে শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ খান। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬-এর তথ্য অনুযায়ী, বর্তমানে এই অভিনেতার মোট সম্পদের পরিমাণ ১০ হাজার কোটি রুপি।


অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ব্যবসার সঙ্গেও যুক্ত শাহরুখ। তাঁর সম্পদের অন্যতম অংশজুড়ে রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং ক্রীড়া প্রতিষ্ঠান নাইট রাইডার্স স্পোর্টস।


হুরুনের তালিকায় শাহরুখের পর দ্বিতীয় অবস্থানে রয়েছেন অমিতাভ বচ্চন। তাঁর মোট সম্পদের পরিমাণ ৪ হাজার কোটি রুপি। ৩ হাজার কোটি রুপি সম্পদ নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন সালমান খান। আর ২ হাজার ৫০০ কোটি রুপি সম্পদ নিয়ে তালিকায় রয়েছেন হৃতিক রোশন।


তবে শীর্ষস্থান ধরে রাখলেও গত এক বছরে শাহরুখ খানের সম্পদ কমেছে। ২০২৫ সালের হুরুন ইন্ডিয়া রিচ লিস্টে তাঁর মোট সম্পদের পরিমাণ ছিল ১২ হাজার ৪৯০ কোটি রুপি। সেই হিসাবে এক বছরে তাঁর সম্পদ কমেছে ২ হাজার ৪৯০ কোটি রুপি।


এর আগে চলতি বছরের শুরুতে প্রকাশিত হুরুন গ্লোবাল রিচ লিস্টে শাহরুখ খানের সম্পদের পরিমাণ দেখানো হয়েছিল ১০ হাজার ৮০০ কোটি রুপি। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম