ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভিটামিন ‘এ’ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড করাচিতে রেঞ্জার্স সদর দফতরে সশস্ত্র হামলা, নিহত ৭ ব্রাজিল-জাপানের রেকর্ডে ভাগ বসালো আর্জেন্টিনা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী তরুণকে আটকে মুক্তিপণ দাবি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৩ মেট্রোরেলের তারে গ্যাস বেলুন, ২০ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আজ মহানাটকীয় ৩-৩ ড্রয়ে নকআউটে অস্ট্রিয়া ও আলজেরিয়া

স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল স্ত্রীর

#

নিজস্ব প্রতিনিধি

৩০ জুন, ২০২৪,  11:47 AM

news image

রোববার (৩০ জুন) সকাল সাড়ে ১০টার সময় ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শনিবার বিকেলে শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের মোল্লা বাড়ির সামনের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। শিপ্রা রানী ভেদরগঞ্জ উপজেলার ছঁয়গাও ইউনিয়নের সিংগাচুড়া এলাকার তপন হালদারের স্ত্রী। প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, দেড় বছর আগে মাদারীপুরের কালকিনি উপজেলার নয়াকান্দি এলাকার শিপ্রা রানীর সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় সিংগাচুড়া এলাকার তপন হালদারের। তপন হালদার ইউনিয়ন স্বাস্থ্য সহকারী হিসেবে চাকরি করছেন। শুক্রবার স্বামী তপন হালদারের সঙ্গে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের রাজারচর এলাকায় ননদের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন শিপ্রা। শনিবার দুপুরে সেখান থেকে ফিরছিলেন তারা। এ সময় শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের মোল্লা বাড়ি এলাকায় এলে অসতর্কতাবশত স্বামী তপন হালদারের মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন শিপ্রা। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য রুহুল ওঝা বলেন, মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে। আমি খবর পেয়ে বাড়িতে গিয়েছিলাম। ঘটনাটি আসলেই হৃদয়বিদারক। ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু মণ্ডল বলেন, সদর উপজেলার আংগারিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেলে তার মৃত্যু হয় বলে জানতে পেরেছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম