ঢাকা ৩০ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত এখনও বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় লিপ্ত: রিজভী কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা: শফিকুর রহমান কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশের নতুন পদক্ষেপ ‘জ্বালানি-সার কিনতে ২ থেকে ৩ গুণ দাম দিতে হচ্ছে বলে কোষাগারে চাপ পড়ছে’ ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রসহ বিপিডিবির সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নেতাকর্মীদের বসত বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ৮

স্বস্তিতে রাজধানীতে ফিরতে পেরে খুশি যাত্রীরা

#

নিজস্ব প্রতিবেদক

১৫ এপ্রিল, ২০২৪,  6:38 PM

news image

ঈদুল ফিতরের ছুটি শেষে ঢাকায় ফিরছেন অনেকে। আজ সোমবার সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে যাত্রী নিয়ে আসতে শুরু করেছে বিভিন্ন ট্রেন। এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে গাবতলী, মহাখালী ও মহাখালী বাস টার্মিনালে এসে নামছে যাত্রীরা। কোনো প্রকার যানজট ছাড়া স্বস্তিতে ঢাকা ফিরতে পেরে খুশি যাত্রীরা। আজ সকাল ১০টায় সরেজমিনে দেখা যায়, পঞ্চগড় থেকে একতা এক্সপ্রেস ঠিক ১০টায় কমলাপুর রেল স্টেশনে পৌঁছায়। ট্রেন স্টেশনে থামার পরপরই যাত্রীরা নিজ নিজ গন্তব্যে ছুটতে থাকেন।  এদিকে, ঈদের চার দিন পরও ঘরমুখো যাত্রীর ভিড় রয়েছে কমলাপুর রেল স্টেশনে। অধিকাংশ যাত্রী ঈদ পরবর্তী সময়ে আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যাচ্ছেন। নির্দিষ্ট গন্তব্যের ট্রেনে উঠতে প্লাটফর্মে অপেক্ষা করছেন অনেকে। সকাল ১০টায় জামালপুর এক্সপ্রেস, সোয়া ১০টায় একতা এক্সপ্রেস নিজ গন্তব্যে ছেড়ে গেছে। সোয়া ১১টায় জয়ন্তিকা এক্সপ্রেস স্টেশন ছেড়ে যায়। কমলাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১১টি আন্তঃনগর ট্রেন যথা সময়ে কমলাপুরে পৌঁছায়। আবার যাত্রী নিয়ে নিজ গন্তব্যে ছেড়ে যায়। দিনের বাকি অংশে সব ট্রেন যথাসময়ে আসবে বলে আশা করছি। এদিকে সকালে গাবতলী বাস টার্মিনালে ভিড় তুলনামূলক কম দেখা গেছে। টার্মিনালের উল্টো পাশের সড়কে বিভিন্ন জেলা থেকে আসা বাসগুলো থামিয়ে যাত্রী নামাচ্ছেন। যাত্রীরা নেমে তাদের ব্যাগ, লাগেজ নামাচ্ছেন বাসের বক্স থেকে। অন্যদিকে ঢাকার রুটে চলাচলকারী বিভিন্ন বাস থামছে সড়কটিতে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ঠিক সময়ে রাজধানীতে ফিরছে বাসগুলো। ঈদের ছুটি শেষ হয়েছে গতকাল রবিবার। আজ থেকে খুলছে সরকারি অফিস, আদালত, ব্যাংক, বীমাসহ আর্থিক প্রতিষ্ঠান। কর্মস্থলে যোগ দিতে রাজধানীতে আসতে শুরু করেছে মানুষ। যানজট না থাকায় নির্ধারিত সময়েই রাজধানীতে ফিরেছে বাসগুলো। বাড়তি ভাড়া নিয়ে অভিযোগ রয়েছে যাত্রীদের। যাত্রীরা জানান, ঈদ বকশিশের কথা বলে বাড়তি টাকা আদায় করেছে বাসগুলো। তবে সার্বিকভাবে এবারের ঈদ যাত্রা ভালো হয়েছে বলে যাত্রীর জানান। হানিফ বাসের কাউন্টার ম্যানেজার মিলন বলেন, ভোর চারটা থেকে সকাল ১০টা পর্যন্ত আমাদের সব বাস নির্ধারিত সময়ে পৌঁছেছে। সূত্র : দৈনিক আমাদের সময় 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম