ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

স্থলমাইন বিস্ফোরণে ২ বাংলাদেশি যুবক আহত

#

নিজস্ব প্রতিনিধি

২৫ মে, ২০২৪,  10:32 AM

news image

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম-তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে ২ বাংলাদেশি যুবক আহত হয়েছেন।  শুক্রবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এদের মধ্যে নবী হোসেন (২০) নামে এক যুবকের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে সীমান্তের ওপারে স্থলমাইন বিস্ফোরণে দুই বাংলাদেশি আহত হবার খবর শুনেছি।  তিনি জানান, গুরুতর আহত নবী হোসেনকে প্রথমে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা শঙ্কটাপন্ন হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। আহত অপর বাংলাদেশি মোহাম্মদ তাহের (২৮) কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  তবে ঠিক কি কারণে সীমান্তের ওপারে তারা গেলো সে ব্যাপারে তিনি কিছুই জানেন না বলে জানান চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ। স্থানীয় সূত্রগুলো জানায়, আহত নবী হোসেন ও মোহাম্মদ তাহের সীমান্তের পাচারের উদ্দেশ্যে চোরাই পণ্য সামগ্রী আনা, নেয়ার কাজ করতে গিয়ে এমন ঘটনার সম্মুখীন হন। ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া জানান, ঘটনাস্থল বাংলাদেশের বাইরে হওয়ায় এ বিষয়ে আমরা বিস্তারিত জানি না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম