ঢাকা ২৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে ভারতে ৫ জনের মৃত্যু ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি: সিইসি বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দেয়া হয়েছিল: রিজভী মালয়েশিয়াগামী কর্মীদের ৩১ অক্টোবর থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান হাসপাতালের দালাল চক্র ফ্যাসিস্ট সরকারের সৃষ্টি: স্বাস্থ্যমন্ত্রী ৩৬ দিনের অচলাবস্থা কাটিয়ে সীমিত পরিসরে শুরু চুয়েটের শিক্ষা কার্যক্রম সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন

স্ত্রীর চোখের সামনেই মেঘনা নদীতে তলিয়ে গেলেন স্বামী

#

নিজস্ব প্রতিনিধি

২০ জুন, ২০২৪,  7:58 PM

news image

চাঁদপুরের মেঘনা নদীতে স্বামী-স্ত্রী একসঙ্গে গোসলে নেমে চোখের সামনে তীব্র স্রোতের তোরে ডুবে গেলেন স্বামী জহিরুল ইসলাম (৩০)। বৃহস্পতিবার (২০ জুন) সকাল ৭টায় চাঁদপুর শহরের বড়সেটশন লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বিআইডাব্লিউটিএ ও নৌ ফায়ার সার্ভিসের একাধিক ডুবুরিদল নিখোঁজ জহিরুলের সন্ধানে অভিযান শুরু করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, নিখোঁজ জহিরের বাড়ি বরিশাল এলাকায়। সে তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে বড়স্টেশন মেঘনাপাড়ে ভাড়া বাসায় থাকতেন। তবে জহির কখনো অটো চালাতেন আবার কখনো লঞ্চঘাটে বাদাম বিক্রি করতেন। নিখোঁজ জহিরের ভাই নজরুল ইসলাম বলেন, আমার ভাই সাঁতার জানতেন। এ জন্য প্রতিদিন এখানে গোসল করেন। বৃহস্পতিবার তার স্ত্রী মনিরা বেগমসহ গোসল করতে নেমে আর উঠেনি। আমরা ধারণা করছি, নদীর তীব্র স্রোতে তিনি ডুবে গেছেন। চাঁদপুর নৌ-ফায়ার সার্ভিসের ইনচার্জ মোসলেম মিয়জী বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় খবর পেয়ে ডুবুরি দল নিয়ে তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছি। কিন্তু নদীর তীব্র স্রোতে তার সন্ধান করা কষ্ট হচ্ছে। সকাল ১০টা পর্যন্ত জহিরের সন্ধান পাওয়া যায়নি। এদিকে, ঘটনার পর সেখানে বসবাসরত শত শত নারী পুরুষ শিশু ভিড় করে। নদী পাড়ে মা ভাই স্ত্রী সন্তানরা জহিরকে হারিয়ে আহাজারি করছেন। স্থানীয়রা অভিযোগ করেন, মেঘনার এই তীব্র স্রোতে গোসলে নামাটাই ঠিক হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম