ঢাকা ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
আমি কথা কম বলি কাজ বেশি করি: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী সকলে মিলে সুন্দর সাতক্ষীরা গড়ে তুলবো: মুহাদ্দিস আব্দুল খালেক এমপি মা হারালেন ক্রিকেটার শেখ মেহেদী বিসিবি'র প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন হাবিবুল বাশার নৌকায় তুলে বুড়িগঙ্গায় সংঘবদ্ধ ধর্ষণ, ৪ জনের যাবজ্জীবন দুর্নীতি করব না, কাউকে করতেও দেবো না: শিক্ষামন্ত্রী ১৪ এপ্রিলের আগেই বগুড়া ও শেরপুরের উপনির্বাচন সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী মোহাম্মদপুরে চুরি-ছিনতাই রোধে যে পদক্ষেপ নিচ্ছেন ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্ত্রীকে হত্যার পর গলায় ফাঁস দিয়ে স্বামীর আত্মহত্যা

#

নিজস্ব প্রতিনিধি

২৯ মে, ২০২২,  9:11 PM

news image

দিনাজপুর শহরের রামনগর মহল্লায় এলাকায় স্ত্রীর পায়ে ধারালো বটির কোপ দিয়ে হত্যাচেষ্টা চালিয়ে এক ব্যক্তি নিজেই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (২৯ মে) রাতে দিনাজপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নূর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে ওই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন, নওগাঁর পত্মীতলা উপজেলার মদইন গ্রামের সিরাজ মণ্ডলের ছেলে মুক্তার আলী মণ্ডল (৪০)। তিনি পেশায় একজন স্টেশনারি ব্যবসায়ী ছিলেন। পুলিশ জানায়, নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে দিনাজপুর রামনগর এলাকায় স্ত্রীকে নিয়ে বসবাস করে আসছিলেন।

আজ রোববার দুপুরে মুক্তারের সঙ্গে তার স্ত্রী মোতাহীরা আক্তারের (৩৫) স্টেশনারি দোকানে বসা নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মুক্তার বাড়িতে থাকা একটি ধারালো বটি দিয়ে স্ত্রীর পায়ে কোপ দেন। এ সময় স্থানীয়রা মোতাহীরাকে আহত অবস্থায় উদ্ধার করে দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এদিকে এ ঘটনার পরে স্বামী নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে স্ত্রীর ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। নিহতের স্ত্রী মোতাহীরা আক্তারের দাবি, তার স্বামী মুক্তার মণ্ডলের মানসিক সমস্যা ছিল। দিনাজপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নূর আলম এ তথ্য নিশ্চিত করে জানান, এ সংবাদ পাওয়ার পর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম