ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন পে-স্কেল: সরকারি চাকরিজীবীদের বাড়তে পারে যেসব সুবিধা জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না মেসি ভারতকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতেই হবে ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে অঞ্জনস ইন্টারন্যাশনাল র‌্যাপিড দাবায় মিনহাজের শিরোপা জয় বিদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিলো মার্কিন দূতাবাস টানা দুই দফা কমার পর স্বর্ণালংকারের দামে বড় লাফ মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি

স্ত্রীকে গলাকেটে হত্যা করে স্বামীর আত্মহত্যা

#

নিজস্ব প্রতিনিধি

২৯ জানুয়ারি, ২০২৪,  10:54 AM

news image

নোয়াখালীর সদর উপজেলায় স্ত্রী গলাকেটে হত্যা করে এক স্বামী আত্মহত্যা করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। তবে পুলিশ তাৎক্ষণিক হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি। নিহত স্বামীর নাম মেহেদি হাসান শুভ (২২) ও তার স্ত্রী তামান্না ইসলাম (১৬)। সোমবার (২৯ জানুয়ারি) ভোরে নোয়াখালী পৌরসভার বসুন্ধরা কলোনী কচি ডাক্তারের বাসায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্বামী শুভ প্রথমে স্ত্রীর গলাকেটে হত্যা করে অবশেষে নিজে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। সুধারম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী শুভ প্রথমে স্ত্রীকে গলাকেটে হত্যা করেন। তারপর নিজে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম