ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

স্টোরিতে প্রোফাইল শেয়ারিং আনছে ইনস্টাগ্রাম

#

আইটি ডেস্ক

০২ জানুয়ারি, ২০২৪,  5:20 PM

news image

২০১৬ সালে ইনস্টাগ্রামে যুক্ত হয়েছিল স্টোরি ফিচার। যেখানে ইচ্ছা মতো ছবি কিংবা ভিডিও আপলোড করা যায়। ২৪ ঘণ্টা পর সেই ছবি-ভিডিও নিজে থেকেই উধাও হয়ে যায়। এবার স্টোরিতে আরও একটি বিশেষত্ব যোগ হতে চলেছে।  অতি শিগগিরই এক ইউজার অন্য ইউজারের প্রোফাইলে নিজেদের স্টোরিতে শেয়ার করতে পারবেন। জানা গেছে, ফিচারটি চালু করার জন্য ইতোমধ্যেই কাজ চলছে। আগের মতো অ্যাড টু স্টোরি অপশনে গিয়েই অন্যের প্রোফাইল শেয়ার করা যাবে। এর ফলে ওই ইউজার অন্য ইউজারদের আমন্ত্রণ জানাতে পারবেন তার প্রোফাইল কিংবা পেজ ফলো করতে। ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি স্ক্রিনশট। সেখানেই দেখা যাচ্ছে, ভিউ প্রোফাইল বলে একটি অপশন থাকবে। সেখান থেকেই সেই প্রোফাইলে প্রবেশ করা যাবে। স্টোরিতে দেয়া ছবি কিংবা ভিডিও যেমন ২৪ ঘণ্টা পর উধাও হয়ে যায়, তেমনি প্রোফাইল শেয়ার করলেও সেটাও ২৪ ঘণ্টাই থাকবে। তবে এই ফিচার ইনস্টাগ্রামে কবে থেকে যুক্ত হতে চলেছে, সে সম্পর্কে মেটা এখন পর্যন্ত নিশ্চিত করেনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম