ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে এসে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় সদস্য আটক একদিন ম্যানেজেই মিলবে টানা ৪ দিনের ছুটি নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্কটল্যান্ডের বিপক্ষে রান তাড়া করে জিততে পারল না ক্যারিবীয়রা

#

স্পোর্টস ডেস্ক

১৭ অক্টোবর, ২০২২,  3:16 PM

news image

লক্ষ্যটা বেশ চ্যালেঞ্জিং। জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের চাই ১৬১ রান। স্কটল্যান্ডের বিপক্ষে এই রান তাড়া করে জিততে পারল না ক্যারিবীয়রা। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক পর্বের দ্বিতীয় দিনে স্কটল্যান্ড তাদের ৪২ রানে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছে। হোবার্টের বেলেরিভ ওভালে স্কটল্যান্ডের ১৬০ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস থামে ১১৮ রানে। মায়ার্স ভালো শুরু করেছিলেন। তিনি ১৩ বলে ২০ করেন। এভিন লুইস সমান বল খেলে ১৪ রান নেন। তারা পাওয়ার প্লেতে ৫৩ রান তোলে। পরে ২৬ রানের মধ্যে সাত উইকেট হারায় ক্যারিবীয়রা। তাই আর ঘুরে দাঁড়াতে পারেনি সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।  হোল্ডার ৩৩ বলে ৩৮ রানের ইনিংস খেলে দলের হরারে ব্যবধান কমান মাত্র।

মার্ক ওয়াট ১২ রানে তিন উইকেট নেন। দুটি করে উইকেট পান ব্র্যাড হোয়েল আর মাইকেল লিস্ক। টস জিতে স্কটল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের নেওয়া সিদ্ধান্ত যে খুব একটা ভালো হয়নি, তা বোঝা গেছে প্রথম ইনিংস শেষে। ক্রিকেটে তুলনামূলক নবীন দেশটিকে অল্প রানে আটকাতে পারেনি তারা। ওপেনার জর্জ মুনসের অসাধারণ ব্যাটিং দৃঢ়তায় এই চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে স্কটল্যান্ড। মুনসে উদ্বোধনীতে নেমে ৫৩ বল খরচায় ৬৬ রান করেন। আর কুলাম ম্যাকলয়েড ১৪ বলে ২৩ এবং মাইকেল জোনস ১৭ বলে ২০ রান করেন। শেষ দিকে ক্রিস গ্রেভস ১৬ রানে অপরাজিত থাকেন। অন্যরা খুব একটা সুবিধা করতে না পারলেও শেষ পর্যন্ত স্কটল্যান্ড একটা ভালো সংগ্রহ গড়ে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেসন হোল্ডার ও আলজেরি জোসেফ দুটি করে উইকেট নেন।  টস জিতে স্কটল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক পর্বের দ্বিতীয় দিনে ক্যারিবীয়দের নেওয়া সিদ্ধান্ত যে খুব একটা ভালো হয়নি, তা বোঝা গেছে প্রথম ইনিংস শেষে। ক্রিকেটে তুলনামূলক নবীন দেশটিকে অল্প রানে আটকাতে পারেনি তারা। ওপেনার জর্জ মুনসের অসাধারণ ব্যাটিং দৃঢ়তায় এই চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে তারা। মুনসে উদ্বোধনীতে নেমে ৫৩ বল খরচায় ৬৬ রান করেন। আর কুলাম ম্যাকলয়েড ১৪ বলে ২৩ এবং মাইকেল জোনস ১৭ বলে ২০ রান করেন। শেষ দিকে ক্রিস গ্রেভস ১৬ রানে অপরাজিত থাকেন। অন্যরা খুব একটা সুবিধা করতে না পারলেও শেষ পর্যন্ত স্কটল্যান্ড একটা ভালো সংগ্রহ গড়ে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেসন হোল্ডার ও আলজেরি জোসেফ দুটি করে উইকেট নেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম