ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ এপ্রিল, ২০২২,  5:48 PM

news image

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার (০৫ এপ্রিল) খোবার এলাকার আবু হাদরিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাবুল মিয়ার ছেলে আশ্রাব আলী, আব্দুল হালিমের ছেলে রাজু মিয়া এবং নূর আলমের ছেলে নয়ন সর্দার। তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। তারা সৌদি আরবের মেসার্স ইয়ামামা কোম্পানিতে কর্মরত ছিলেন। সৌদির বাংলাদেশ দ্রুতাবাসের লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট ফয়ছল আহমেদ ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই শ্রমিকরা হাইওয়ের পাশে ফার্মে কাজ করতেছিল। এ সময় বেপরোয়া গতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপরে উঠে যায়। ঘটনাস্থলেই তারা মারা যান। তাদের মরদেহ দ্রুত বাংলাদেশে পাঠানোর জন্য দূতাবাসের পক্ষ থেকে নিয়োগদাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম