ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

সৌদি আরবে আরও ৬ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১৪ জুন, ২০২৩,  6:37 PM

news image

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কা ও মদিনায় আরও ছয় বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশটিতে মৃত্যু হওয়া বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা দাঁড়াল ১৭। আজ বুধবার (১৪ জুন) বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন মক্কায় বাংলাদেশ হজ অফিসের কাউন্সিলর মো. জহিরুল ইসলাম।  সদ্য প্রয়াত হজযাত্রীরা হলেন—সৈয়দ নায়মুল হক (৬২)। তিনি মাগুরার মোহাম্মদপুরের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর এ০০৫৮২১২১। চাঁদপুরের হাজিগঞ্জের বাসিন্দা মো. আবদুল মতিন (৬০)। তার পাসপোর্ট নম্বর এ০৬৯৯৪৯৫৭। কুমিল্লার দেবীদ্বারের বাসিন্দা মো. আবুল হোসেন ভূইয়া (৭১)। তার পাসপোর্ট নম্বর এ০৫৮৯৭৭৭০। বদরগঞ্জের রংপুরের বাসিন্দা মো. শহিদুল্লাহ মণ্ডল (৭৬)। তার পাসপোর্ট নম্বর ইই০২০৩৬০১। কুমিল্লার বরুড়ার বাসিন্দা মো. আবুল হাসেম (৬১)। তার পাসপোর্ট নম্বর এ০২৭৮৬৭৮৩। সাতক্ষীরা সদরের বাসিন্দা মাকফুরা খাতুন (৬১)। তার পাসপোর্ট নম্বর এ০৫৩৩৭৮০৫। সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত মক্কায় ১৪ এবং মদিনায় তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৪ জন পুরুষ ও তিনজন নারী। আজ বুধবার সকাল পর্যন্ত ৭৯ হাজার ৪৪ জন হজযাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৮৬ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬৯ হাজার ৬৫৮ জন সৌদি আরবে গিয়েছেন। চাঁদ দেখা যাওয়ার সাপেক্ষে এ বছর ২৭ জুন হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম