ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

সৌদিতে খেলার আগ্রহ নেই সালাহর

#

স্পোর্টস ডেস্ক

০৮ আগস্ট, ২০২৩,  10:48 AM

news image

ক্লাব ফুটবলে একের পর এক চমক দেখিয়ে চলেছে সৌদি আরব। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর করিম বেনজেমা, সাদিও মানে, ফ্যাবিনহো, জর্ডান হেন্ডারসন, রিয়াদ মাহরেজরা এরই মধ্যে যোগ দিয়েছে সৌদি ক্লাবে। সৌদি প্রো লিগকে বড় করার মেগা প্লানে আরও বড় তারকা ভেড়াতে চায় ক্লাব কর্তৃপক্ষ। তারই অংশ হিসেবে আফ্রিকান ফুটবল হিরো মোহামেদ সালাহকে চুক্তির প্রস্তাব দিয়েছে সৌদি ক্লাব আল ইত্তিহাদ। মিশরের ৩১ বছর বয়সী লিভারপুল তারকাকে আল ইত্তিহাদ বিশাল অঙ্কের প্রস্তাব করেছে বলে দাবি করেছে সৌদির সংবাদ মাধ্যম আল রিয়াদিয়াহ। তবে রেডসদের সঙ্গে তিন মৌসুমের চুক্তি নবায়ন করা সালাহ ওই প্রস্তাবকে না করে দিয়েছেন। সৌদি ক্লাবের প্রস্তাব ও সিদ্ধান্তের বিষয়ে সালাহর এজেন্ট রামি আব্বাস টুইট করেছেন, ‘আমরা যদি ক্লাব (লিভারপুল) ছাড়ার কথা চিন্তা করতাম তাহলে গত মৌসুমে লিভারপুলের সঙ্গে তিন মৌসুমের চুক্তি নবায়ন করতাম না। মোহামেদ লিভারপুলের প্রতি প্রতিশ্রুতিবন্ধ।’  গত মৌসুমে মোহামেদ সালহর ক্লাব ছাড়ার জোর গুঞ্জন ছিল। তাকে দলে নিতে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা এবং পিএসজি আগ্রহী ছিল বলে সংবাদও বেরিয়েছিল। ম্যানচেস্টার ইউনাইটেড তার প্রতি আগ্রহী ছিল। কিন্তু তিন বছরের চুক্তি নাবয়ন করে সালাহ অ্যানফিল্ড ছাড়ার গুঞ্জনে জল ঢেলে দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম