ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ

#

নিজস্ব প্রতিবেদক

২৯ অক্টোবর, ২০২৬,  3:55 PM

news image

সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম মানুষের রাগ-ক্ষোভ-নেতিবাচক অনুভূতি ঘিরে তৈরি, তাই ভুয়া তথ্য দ্রুত ছড়ায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদুর রহমান। তিনি বলেন, সিনিয়র সিটিজেনরা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো অপতথ্যের সঠিকতা যাচাই করতে পারছেন না।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটিতে এসব কথা বলেন তিনি। ডা. জাহেদ বলেন, মানুষ অপ্রিয় সত্যের চেয়ে, নিজের পছন্দসই-আরামদায়ক তথ্য বিশ্বাস করতে বেশি আগ্রহী।

তিনি আরও বলেন, ​অপতথ্য-গুজব প্রতিরোধে তথ্য যাচাইয়ের চেয়ে পূর্ব প্রতিরোধ বা ডিজিটাল লিটারেসি বাড়ানো বেশি কার্যকর। অপতথ্য মোকাবিলায় আইনি কাঠামোর পাশাপাশি দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ডিজিটাল মিডিয়া শিক্ষায় জোর দেওয়ার আহ্বান জানান ডা. জাহেদুর রহমান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম