ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

সোনাগাজীতে মসজিদে আজান দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১০ জুন, ২০২৪,  11:12 AM

news image

ফেনীর সোনাগাজীতে রোববার দুপুরে জোহরের নামাজের আজান দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে মাওলানা সায়েদুর রহমান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দুপুর ১টার দিকে উপজেলার লন্ডনীপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। সায়েদুর রহমান (৬০) চরচান্দিয়া ইউনিয়নের লন্ডনীপাড়া গ্রামের হাশেম লন্ডনী বাড়ির মৃত মাওলানা মোহাম্মদ হোসেনের ছেলে। মৃতের পরিবার ও এলাকাবাসী জানায়, দুপুর ১টার দিকে লন্ডনীপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন ছুটি থাকায় মসজিদে আজান দিচ্ছিলেন মাওলানা সায়েদুর রহমান। এ সময় আকাশে বিদ্যুৎ চমকানোর সঙ্গে সঙ্গে মাইক্রোফোনে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতের ছোট ভাই এম ফখরুল ইসলাম বলেন, তার ভাই দীর্ঘ দিন যাবত সৌদি আরবে ছিলেন। দুই বছর পূর্বে দেশে ফিরে আসেন। তিনি ওই মসজিদের নিয়মিত একজন মুসল্লি ছিলেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম