ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

সেলেসাও কোচ আনচেলোত্তির সুরে সুর মেলালেন লুলা

#

স্পোর্টস ডেস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৬,  10:41 AM

news image

২০০২ সালে সবশেষ বিশ্বকাপ জয়। এরপর একে একে শেষ হয়েছে পাঁচটি বিশ্বকাপ। হেক্সা পূরণের স্বপ্ন অধরাই রয়ে গেছে ব্রাজিলের। এরমধ্যে ২০১৪ সালে নিজেদের ডেরায় জার্মানির কাছে বিধ্বস্ত হওয়ার সেই ক্ষত তো আছেই। সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে এখন দল গোছাতে ব্যস্ত।  এরমধ্যেই শুক্রবার ব্রাজিল দলে জায়গা পাওয়ার শর্ত জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। সেলেসাও কোচ কার্লো আনচেলোত্তির কণ্ঠেই সুর মেলালেন তিনি। শিরোপা খরা কাটাতে গত বছরের মে মাসে কার্লো আনচেলত্তিকে দায়িত্ব দিয়েছে ব্রাজিল। সেলেকাওদের শিরোপা জয়ের বিষয়ে ইতালীয় এই কোচের সঙ্গে কথা বলে খোঁজ খবর নিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। ব্রাজিলের টেলিভিশন চ্যানেল আরটিকে দেওয়া সাক্ষাৎকারে লুলা বলেন, আনচেলত্তি খুবই যুক্তিবাদী এবং বিশ্বাস করে, যারা শতভাগ ফিট তারাই বিশ্বকাপে খেলবে। শুধু নামের বিচারে কাউকে ডাকা হবে না। যারা নিয়মিত খেলছে ও অনুশীলন করছে, তারাই সুযোগ পাবে। কোচ যখন কঠোর ও দায়িত্বশীল হন, খেলোয়াড়রাও তখন নিজেদের দায়িত্ব বুঝতে পারে। ব্রাজিলের প্রেসিডেন্ট ঠিক কাকে উদ্দেশ্য করে এমন কথা বলেছেন সেটা সহজেই অনুমেয়। একের পর এক চোটে বিপর্যস্ত নেইমারকে নিয়ে আগেই এমন বার্তা দিয়েছিলেন আনচেলোত্তি। শতভাগ ফিট না হলে সান্তোসের তারকা ফুটবলার যে বিশ্বকাপ দলের সঙ্গী হতে পারবেন না, সেটারই ইঙ্গিত দিয়েছিলেন অভিজ্ঞ এই কোচ। এবার ব্রাজিলের কোচকেই সমর্থন দিলেন দেশটির প্রেসিডেন্টও। ব্রাজিলের বিশ্বকাপ জয়ের ব্যাপারে দেশটির প্রেসিডেন্ট বলেন, আমি আত্মবিশ্বাসী আমরা বিশ্বকাপ জিতব। আনচেলত্তির সঙ্গে কথা বলে তাকে অত্যন্ত সিরিয়াস মানুষ মনে হয়েছে। ব্রাজিলের বিশ্বকাপ জয়ের দীর্ঘ অপেক্ষার প্রসঙ্গ টেনে লুলা বলেন, আমাদের শেষ শিরোপার পর ২৪ বছর কেটে গেছে। এবারও যদি জিততে না পারি, তাহলে দীর্ঘতম সময় শিরোপাহীন থাকার রেকর্ড গড়ব। সে কারণেই আমি নিশ্চিত, আমরা এবার জিতব। বিশ্বকাপে গ্রুপ ‘সি’ তে খেলবে ব্রাজিল।  গ্রুপে তাদের প্রতিপক্ষ মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। হেক্সা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামার অপেক্ষায় এখন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম