ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

সেমিফাইনাল মঞ্চে আত্মবিশ্বাসী নিউজিল্যান্ড, ফেভারিট তকমায় প্রোটিয়ারা

#

স্পোর্টস ডেস্ক

০৪ মার্চ, ২০২৬,  10:23 AM

news image

পরিষ্কার ফেভারিট হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নামবে দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার মেনে নিচ্ছেন, তাদের দলকে সবসময় ‘আন্ডারডগ’ বলা হয়। তবে নিজেদের কোনোভাবেই পিছিয়ে রাখতে নারাজ তিনি। স্যান্টনারের বিশ্বাস, দুই দলই এখন একই অবস্থানে। আসরের একমাত্র অপরাজিত দল দক্ষিণ আফ্রিকা। স্বাগতিক ও শিরোপাধারী ভারতকে হারানোসহ সাত ম্যাচের সবকটিই জিতে রীতিমতো উড়ছে এইডেন মার্করামের দল। অন্যদিকে, নিউজিল্যান্ডের যাত্রাটা ছিল চ্যালেঞ্জিং। গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারা পাত্তাই পায়নি। সুপার এইটের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হেরে সেমিফাইনালে খেলা অনিশ্চিত হয়ে পড়ে তাদের। পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের ফলের ওপর নির্ভর করে শেষ পর্যন্ত সেমির টিকেট পায় কিউইরা। কলকাতার ইডেন গার্ডেন্সে আজ বুধবার প্রথম সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নিউজিল্যান্ড। আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক স্যান্টনার বললেন, এই পর্যায়ে কাউকে এগিয়ে রাখার সুযোগ নেই। দক্ষিণ আফ্রিকা খুবই ভালো দল, যেমনটা তারা দেখিয়েছে। তবে আমার মনে হয়, এখন তারা আমাদের মতো একই অবস্থানে আছে। এখন ফাইনাল পর্যন্ত একটা ম্যাচ বাকি, ভারত ও ইংল্যান্ডের জন্যও বিষয়টা একই (বৃহস্পতিবার ওয়াংখেড়েতে দ্বিতীয় সেমি-ফাইনালে)। টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে ১২-৭ ব্যবধানে পিছিয়ে আছে নিউজিল্যান্ড। বিশ্বকাপে এই দুই দলের আগের পাঁচবারের দেখায় সবকটি জিতেছে দক্ষিণ আফ্রিকা। স্যান্টনার মেনে নিচ্ছেন তার দলকে ‘আন্ডারডগ’ বলা হয়। তবে লড়াইটা যেহেতু নকআউট পর্বের, তাই যেকোনো কিছুই হতে পারে বলে মনে করেন তিনি। তিনি বলেন, আমরা এখন এই তকমায় অভ্যস্ত। আপনি এটাকে আন্ডারডগ বলবেন কি বলবেন না, সেটাই আসল বিষয়। আমার মতে, টুর্নামেন্ট জুড়ে সবারই লক্ষ্য থাকে (শিরোপার) মঞ্চে পৌঁছানো। আমরা এখন এখানে আছি এবং আমাদের সামনে যা আছে তার সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। এই পর্যায়ে এটা কেবলই একটা নকআউট ম্যাচ, যারা ভালো করবে, তারাই জিতবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম