ঢাকা ২৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

সেভিয়াকের সাথে বার্সালোনার ড্র

#

স্পোর্টস ডেস্ক

২২ ডিসেম্বর, ২০২১,  10:33 AM

news image

সময়টা মোটেও ভালো যাচ্ছে না স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনার। লা লিগায় মঙ্গলবার দিবাগত রাতে মুখোমুখি হয়েছিল সেভিয়া ও বার্সা। রামোন সানচেজ পিজ্জুয়ান স্টেডিয়ামে ৬৪ মিনিটে দশজনের দলে পরিণত হওয়া সেভিয়াকেও হারাতে পারেনি টিম বার্সেলোনা। ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে তারা। এদিন ম্যাচের ৩২ মিনিটে পিছিয়েও পড়ে বার্সেলোনা। এ সময় কর্নার পায় সেভিয়া। তাদের আর্জেন্টাইন ফরোয়ার্ড পাপো গোমেজ পেনাল্টি বক্সের জটলা ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। কর্নার থেকে তাকে উদ্দেশ্য করে ব্যানানা শট নেন ইভান রাকিটিচ।

গোমেজের নেওয়া ডান পায়ের নিচু শট দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়। বার্সেলোনার রক্ষণভাগের খেলোয়াড়সহ গোলরক্ষক রীতিমতো বোকা বনে যান। তবে বিরতিতে যাওয়ার আগে সমতা ফেরে কাতালান ক্লাবটি। ম্যাচের ৪৫ মিনিটে কর্নার পায় বার্সা। কর্নার থেকে ওসমানে দেম্বেলের নেওয়া উঁচু শটে বেশ খানিকটা লাফিয়ে উঠে হেড নেন রোনাল্ড আরাউজো। বল জালে আশ্রয় নেয়। তাতে ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা। বিরতির পর ৬৫ মিনিটে দশজনের দলে পরিণত হয় সেভিয়া। এ সময় বাজে ফাউলের কারণে সরাসরি লাল কার্ড দেখেন তাদের জুলেস কৌন্ডে। বাকি সময় দশজন নিয়ে খেলেও কোনো গোল হজম করেনি তারা। অর্থাৎ বার্সেলোনা প্রাণপণ চেষ্টা করেও আর কোনো গোল করতে পারেনি। তাতে ১-১ গোলের সমতায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে উভয় দল। এই ড্রয়ে ১৮ ম্যাচ থেকে ২৮ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে আছে কাতালানরা। অন্যদিকে সমান ম্যাচ থেকে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সেভিয়া। ১৮ ম্যাচ থেকে ৪৩ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে শীর্ষে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম