ঢাকা ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত নাটোরে বসতঘরে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু সন্ধ্যায় বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান নির্বাচনি অপরাধের দ্রুত বিচারে ৫ দিনের জন্য ৬৫৭ বিচারক নিয়োগ বিশ্বকাপে ভারতে সঙ্গে খেলতে পাকিস্তানের ৩ শর্ত শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মান্নার নির্বাচনের দিন মেট্রোরেল চলাচল নিয়ে নতুন নির্দেশনা নির্বাচনে পুরনো রাজনৈতিক চর্চা, ব্যয়সীমা অতিক্রম ৩৪% প্রার্থীর ভোটের দিন প্রার্থী ও নির্বাচনি এজেন্টের যানবাহন ব্যবহারে কমিশনের নির্দেশনা রাজধানীতে সকালের তাপমাত্রা ১৪ ডিগ্রি

সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় ডিএনসিসিতে গোলটেবিল বৈঠক

#

২৭ জানুয়ারি, ২০২৬,  3:20 PM

news image

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জনসংযোগ বিভাগ সংবাদ বিজ্ঞপ্তি

আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের অধিকার সুরক্ষায় একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। “Safeguarding the Rights of Disadvantaged Children Ahead of the 13th National Parliamentary Election 2026” শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডো (LEEDO), সহযোগিতায় ছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

আজ ডিএনসিসির সম্মেলন কক্ষে আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, “একটি শহরে দূষণের সবচেয়ে বড় প্রভাব পড়ে শিশুদের ওপর। শিশুরাই সবচেয়ে ভলনারেবল গোষ্ঠী। আমাদের লক্ষ্য শিশুবান্ধব নগর গড়ে তোলা, যেখানে শিশুদের শ্বাস নেওয়ার মতো পরিবেশ ও খেলার জায়গা থাকবে।”

তিনি আরও বলেন, “আমাদের আরবান সোশ্যাল সেফটি নেট অত্যান্ত দুর্বল। জাতীয় সেফটি নেট কর্মসূচিগুলো গ্রামভিত্তিক হওয়ায় শহরের মানুষের প্রয়োজন যথাযথভাবে প্রতিফলিত হয়নি।” গোলটেবিল বৈঠকে কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন তরুণ সাংবাদিক মাহফুজা সুলতানা মুন্নি। তিনি বলেন, রাজনৈতিক প্রক্রিয়ায় সুবিধাবঞ্চিত শিশুদের ব্যবহার বন্ধে সকল পক্ষকে সচেতন ও দায়বদ্ধ হতে হবে।

অনুষ্ঠানে লিডো পথশিশুদের সুরক্ষা ও অধিকার নিশ্চিতে রাজনৈতিক দলসমূহের জন্য ১২ দফা ইশতেহার ঘোষণা করে। প্রস্তাবিত ইশতেহারে উল্লেখযোগ্য দাবির মধ্যে রয়েছে— পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্বতন্ত্র মন্ত্রণালয় বা অধিদপ্তর গঠন, সকল শিশুর বৈধ পরিচয় নিশ্চিতকরণ, কেন্দ্রীয় ডিজিটাল ডাটাবেজ চালু, শিশু হেল্প ডেস্ক স্থাপন, বিনামূল্যে শিক্ষা ও চিকিৎসা সেবা, জরুরি আবাসন ব্যবস্থা, কারিগরি প্রশিক্ষণ, মাদকাসক্তি প্রতিরোধ ও পুনর্বাসন কেন্দ্র স্থাপন, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি এবং শিশুদের কোনো রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহার না করার সুস্পষ্ট অঙ্গীকার অন্তর্ভুক্ত রয়েছে।

গোলটেবিল বৈঠকে শিশু অধিকারকর্মী, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও তরুণ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে শিশুদের অধিকারকে রাজনৈতিক অগ্রাধিকারে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান এবং সুবিধাবঞ্চিত শিশুদের রাজনৈতিক কাজে ব্যবহার না করার বিষয়ে সকল দলের প্রতি অনুরোধ জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম