ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ বেকারত্বের ঝুঁকিতে ২ লাখ কর্মী আগারগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় শিশু নিহত শচীনকে ছাড়িয়ে ১২ হাজারি ক্লাবে রোহিত প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কুমিল্লায় মহাসড়কের দুপাশে হাজারো মানুষের ঢল সব জেলায় পুলিশের নতুন টিম গঠনের নির্দেশ হবিগঞ্জে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, ভোগান্তি চরমে যুক্তরাজ্যের বিমানঘাঁটিতে কথিত হামলার ষড়যন্ত্র, ইরানের সংশ্লিষ্টতার দাবি ব্রিটিশ প্রধানমন্ত্রীর ন্যাটোর সঙ্গে নতুন করে উত্তেজনা, পরমাণু হামলার হুমকি রাশিয়ার জিম্বাবুয়েতে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৬

আগারগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় শিশু নিহত

#

নিজস্ব প্রতিবেদক

০১ অক্টোবর, ২০২৬,  11:25 AM

news image

রাজধানীর শেরে বাংলা নগর থানাধীন আগারগাঁও বিজ্ঞান যাদুঘরের সামনে প্রাইভেটকারের ধাক্কায় জিসান (০৪) নামে এক শিশুর মৃত্যুর হয়েছে। 


বৃহস্পতিবার ভোর ৪টার ঢামেক হাসপাতালে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন অবস্থায় দিকে তার মৃত্যু হয়। 


ভোলা জেলার লাল মোহন উপজেলার গুদিরপুর গ্রামের ব্যাবসায়ী আলী আকবরের ছেলে জিসান। দুই ভাইয়ের মধ্যে সে ছিল বড়। 


নিহতের বাবা আলী আকবর বলেন, বুধবার দুপুর আনুমানিক ১২টার দিকে আগারগাঁওয়ে বিজ্ঞান যাদুঘরের সামনে খেলাধুলা করার সময়ে করার আইল্যান্ড থেকে রাস্তায় নামে জিসান। এ সময় একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। 


সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে নিউরো সায়েন্স ইনিস্টিউটে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. সেলিম হোসেন বলেন, নিহত শিশুর লাশ হাসপাতাল মর্গে  রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম