ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

সুন্দরবন থেকে ৮৫০ কেজি কাঁকড়া জব্দ

#

নিজস্ব প্রতিনিধি

২৬ আগস্ট, ২০২৫,  4:42 PM

news image

সুন্দরবন থেকে অবৈধভাবে আহরিত ৮৫০ কেজি কাঁকড়া জব্দ করেছে কোস্ট গার্ড।  কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মুহসীন মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৫ আগস্ট) বিকেলে সুন্দরবনের কপোতাক্ষ নদীর ঘড়িলাল বাজার সংলগ্ন ঘাট এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। এসময় অভিযানকারীরা একটি ইঞ্জিন চালিত কাঠের বোটে তল্লাশি চালিয়ে ৮৫০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করে। জব্দকৃত কাঁকড়ার বাজারমূল্য ৩ লাখ ৮২ হাজার ৫০০ টাকা। লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মুহসীন আরও জানান, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে কাঁকড়া পাচারকারীরা বোট ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত কাঁকড়া ও বোট বনবিভাগের কোবাদক ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে। দেশের বন ও সামুদ্রিক সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত রাখবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম