ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, তদন্ত কমিটি

#

নিজস্ব প্রতিনিধি

২৩ মার্চ, ২০২৫,  11:17 AM

news image

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজী টহল ফাঁড়ি-সংলগ্ন বনে লাগা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।  রোববার (২৩ মার্চ) সকালে ধানসাগর স্টেশনের স্টেশন কর্মকর্তা বপুলেশ্বর দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার সন্ধ্যার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা চলে গেলেও রাত ৯টা থেকে বন বিভাগ নিজস্ব পাম্প ও পাইপ লাইনের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনতে পানি দিয়েছে। বনরক্ষী ও বন কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় শতাধিক স্বেচ্ছাসেবক রাতভর আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। রোববার সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আবার আসে। নিয়ন্ত্রণে আসা আগুন আর ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কি না বা আবার জ্বলে ওঠার শঙ্কা রয়েছে কি না তা যাচাই করা এবং ঘটনাস্থলে আগুনের অস্তিত্ব খুঁজতে কাজ করছেন বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবকেরা। এদিকে অগ্নিকাণ্ডের কারণ ও করণীয় জানতে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাসকে প্রধান করে এই কমিটি করা হয়। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম