ঢাকা ১৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম এসএসসি পরীক্ষা ঘিরে অহেতুক আতঙ্ক সৃষ্টি করা যাবে না: শিক্ষামন্ত্রী ৩১ দফা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে বিএনপি: ডা. শফিকুর রহমান ডিএসসিসির উদ্যোগে ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন কৃষক কার্ডে যুক্ত হবে নতুন নতুন সেবা: কৃষিমন্ত্রী রাজধানীর যানজট নিরসনে ১১ প্রস্তাবনা হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে হাম প্রতিরোধে গলিতে গলিতে প্রচারণা চালাতে হবে: স্বাস্থ্যমন্ত্রী শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

সুনামগঞ্জে শিক্ষিকার বিরুদ্ধে প্রতারনার অভিযোগে সংবাদ সম্মেলন

#

০৩ এপ্রিল, ২০২৪,  11:19 AM

news image

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে বিয়ের প্রলোভন দিয়ে আমেরিকান প্রবাসীকে প্রতারিত করে ৩০ লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় এক শিক্ষিকার বিরুদ্ধে সংবাদ সম্মেলন হয়েছে। মঙ্গলবার ২ এপ্রিল দুপুরে শহরের পৌরবিপনীস্থ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে ঐ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।এতে অনলাইনে সংযুক্ত হয়ে ভিডিও বক্তব্য প্রদান করেন আমেরিকান প্রবাসী নজরুল আহমদ। তিনি মৌলভীবাজার জেলার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের হাজী আব্দুস সোবাহানের পুত্র। অভিযোগে উল্লেখ করা হয়, সুনামগঞ্জের ‘তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের পুরান বারুংকা গ্রামের বাসিন্দা ও রাছিনগর মাহমুদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তাহেরা আক্তার, ঐ প্রবাসীকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে বিভিন্ন সময়ে নানা অজুহাতে প্রায় ৩০ লাখ টাকা, আইফোন, ল্যাফটপ, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিয়েছে। প্রবাসী নজরুল ইসলাম গত ২০ বছর ধরে আমেরিকায় বসবাস করে যাচ্ছেন। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষিকা তাহেরা আক্তার সাংবাদিকদের বলেন, ঐ প্রবাসীর সাথে আমার সরাসরি কোন দেখা সাক্ষাৎ হয়নি। বিভিন্ন সময় ভিডিও কলে কথা হয়েছে। এরই সূত্র ধরে তিনি আমার ভাইদেরকে বিদেশে নেয়ার জন্য আমাদের কাছ থেকে টাকা নিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম