ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

সুনামগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ে ওরিয়েন্টেশন কর্মশালা

#

৩০ মে, ২০২৪,  9:38 PM

news image

একে মিলন আহমেদ : জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন- ২০২৪ উপলক্ষ্যে সুনামগঞ্জ  জেলায় সাংবাদিকদের নিয়ে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (৩০ মে ) বিকাল ৪টায় সুনামগঞ্জ  জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে শহরের ইপিআই ভবনের কনফারেন্স হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা সিভিল সার্জন ডা.আহম্মদ হোসেনের সভাপতিত্বে ও সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক কর্মকর্তা  মো. ওমর ফারুকের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন-  জেলা সিভিল সার্জন এর কো-অর্ডিনেটর ডা: রাজেশ সিংহ মিঠুন।  তিনি জানান,আগামী ১ জুন সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশের ন্যায় সুনামগঞ্জ  জেলার ১২টি উপজেলায়  মোট ৩ লাখ ৫০ হাজার ৭শ’ ৫০ জন (১২-৫৯) মাস বয়সী শিশুদেরকে এ প্লাস ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ১২ উপজেলার ৮৮টি ইউনিয়ন ও চারটি পৌরসভার ২হাজার ১৬৬টি টিকাদান কেন্দ্রে ৩হাজার ৫শ’৯২ জন স্বেচ্ছাসেবী একযোগে শিশুদের টিকা খাওয়াবেন। সুনামগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পরিচালনার জন্য একটি মনিটরিং টিম সার্বক্ষনিকভাবে কন্ট্রোলরুম থেকে  সকল কার্যক্রম মনিটরিং করবেন। এতে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করছেন সিভিল সার্জন এর কো-অর্ডিনেটর  ডা. রাজেশ সিংহ মিঠুন। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম