ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামলা না করা শর্তে হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব নভেম্বরের মধ্যে বন্ধ ৩ সার কারখানা চালুর উদ্যোগ সরকারের চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল হক জিয়া জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি ইসরায়েলে ভোটের লড়াই : নেতানিয়াহুর সামনে কঠিন সমীকরণ, ক্ষমতা হারানোর শঙ্কা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৩, মামলা ৩৮ সাগর-রুনি খুন: তদন্তে টাস্কফোর্স নিয়ে হাইকোর্টে আদেশ আজ

সুনামগঞ্জে নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

#

২৭ অক্টোবর, ২০২৪,  9:22 PM

news image

সুনামগঞ্জ প্রতিনিধি : স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে “বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৪” পালিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় পৌর শহরের সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের  উদ্যোগে ইসলামিক রিলিফ বাংলাদেশ  এর সহযোগিতায়, বর্নাঢ্য র‍্যালি, আলোচনা সভা, হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।  অনুষ্ঠানে সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক সাফাত উল হক চৌধুরী"র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সৈয়দ খালেদুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, ডা: তানজিন হক, আবদুল্লাহ আল মামুন, মৃদুল কান্তি সরকার, ইয়াকুব সরকার, জয়শ্রী রায়। হাত ধোয়া প্রদর্শনী পরিচালনা করেন মো: কুতুব উদ্দিন।  বক্তারা বলেন, “হাত ধোয়া আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিদিন নিয়ম মেনে হাত পরিষ্কার করলে অনেক জীবাণু ধ্বংস হয়ে যায়। এতে আমরা শারীরিকভাবে অনেকটা সুস্থ থাকি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম