ঢাকা ২৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
কলাপাড়ায় সবজি ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু কেরাণীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে একজনের মৃত্যু, আহত ২ প্রাথমিকে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের উদ্যোগ দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: কৃষিমন্ত্রী মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী ঘোষণা ‘ডাকাতের কবলে’ রফিকুল ইসলাম মাদানী হাম উপসর্গে আজও ৬ জনের মৃত্যু শ্যামনগরে ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্র সংস্কার না হলে নতুন শাসকও হাসিনা হয়ে উঠবেন: নাহিদ ইসলাম

সুনামগঞ্জে গণ অধিকার পরিষদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

#

১১ জুন, ২০২৫,  6:33 PM

news image

একে মিলন: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গণঅধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের উকিল পাড়া প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। গণঅধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সহ  সভাপতি, শাহাবুদ্দিন শিহাব এর সভাপতিত্বে এবং সহ সভাপতি এম এ বারী সিদ্দিকী"র সঞ্চালনায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি, ভিপি নুরুল হক নুর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের মুখপাত্র ফারুক হাসান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উচ্চতর পরিষদ ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খন্দকার সুমন আহমেদ, সংগঠনের সিলেট বিভাগীয় সমন্বয়ক উচ্চতর পরিশোধ হাবিবুর রহমান রিজু। এছাড়াও বক্তব্য রাখেন জেলা গণ অধিকার পরিষদের সহ সভাপতি  নুরুল গণি, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এস মাসুম আহমেদ, সাবেক দপ্তর সম্পাদক তোফায়েল আহম্মেদ তারেক, সহ সহ সাংগঠনিক সম্পাদক জাকির চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মনির হোসেন,সহ অর্থ সম্পাদক এ এইচ ফরহাদ আহমেদ, সহ দপ্তর সম্পাদক তুহিন আহমেদ সহ আরো অনেকেই। ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে প্রথমেই তিনি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সুনামগঞ্জসহ বিভিন্ন উপজেলার সকল উপস্থিত নেতৃবৃন্দকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান। সংগঠনকে আরো শক্তিশালী করার আহবান জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম