ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

সুনামগঞ্জের দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ১১, আহত ২৫

#

০৪ ডিসেম্বর, ২০২৪,  11:19 AM

news image

আধিপত্য বিস্তারকে কেন্দ্র সুনামগঞ্জের দিরাইয়ে দু’পক্ষের ‘বন্দুকযুদ্ধে’ ১১ জন গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার  কুলঞ্জ ইউনিয়নের রাড়ইল গ্রামে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন- মুহিবুর রহমান চৌধুরী (২৫), আঞ্জু চৌধুরী (২৩), সোহেল চৌধুরী (২৫), জুয়েল চৌধুরী (৪০), আকমল চৌধুরী (৬২), কনর চৌধুরী (৫৫), শুভ চৌধুরী (২৭), ইসলাম উদ্দিন চৌধুরী (৬৫), জাবেদ চৌধুরী (২৫), তাসিম চৌধুরী (২৮), রাবেল চৌধুরী (২৭), জুবেদ চৌধুরী (৩২) ও মুর্শেদ চৌধুরীকে (৪২)। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গ্রামে আনু মিয়া চৌধুরী ও নানু মিয়া চৌধুরীর সঙ্গে একই গ্রামের জসীম উদ্দিন চৌধুরী ও সুমন চৌধুরীর লোকেদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। উভয় পক্ষের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। পূর্ব থেকে চলে আসা বিরোধে উভয় পক্ষের মধ্যে একাধিকবার ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে। মঙ্গলবার আনু চৌধুরীর করা একটি মামলার তদন্তে যায় দিরাই থানা পুলিশ। পুলিশ মামলা তদন্ত করে গ্রাম থেকে ফেরার পর উভয় পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে গুলিবিদ্ধ ১১ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত অন্যরা দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসা নিয়েছেন। ওসমানী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. প্রশান্ত সাগর দাস বলেন, আহতদের শরীরে ছররাগুলি লেগেছে। তাদের চিকিৎসা চলছে। দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, আমি শুনেছি সাতজন গুলিবিদ্ধ হয়েছে, অস্ত্র উদ্ধার ও অস্ত্রধারীদের গ্রেফতারে  গ্রামে অভিযান চলছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম