ঢাকা ২৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

সুজানগরে মার্কেটে আগুন, নেভাতে গিয়ে দগ্ধ ৫

#

নিজস্ব প্রতিনিধি

০৩ ডিসেম্বর, ২০২৪,  11:16 AM

news image

পাবনার সুজানগরে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে অন্তত পাঁজজন দগ্ধ হয়েছেন। সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সুজানগর পৌর বাজারের হাজি মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণ আসে। আগুনে মার্কেটের ১০টি দোকান পুড়ে গেছে। দগ্ধদের নাম জসিম উদ্দীন (২৫), রাব্বি (২৪), মিরাজুল (১৯), জনাব আলী (৫০) ও জব্বর আলী (৪৫) বলে জানা গেছে। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে সুজানগর পৌর বাজারের হাজি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। মার্কেটের জনাব আলীর পেট্রোলের দোকান থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন একে একে ওই মার্কেটের অন্তত দশটি দোকানে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে। তিন ঘণ্টা চেষ্টার পর রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম