ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

সুইডেন-বেলজিয়াম ম্যাচ চলাকালে গুলি, দুই সমর্থকের মৃত্যু

#

স্পোর্টস ডেস্ক

১৭ অক্টোবর, ২০২৩,  10:58 AM

news image

ইউরোপিয়ান ফুটবলের শক্তিশালী দুই দেশ বেলজিয়াম এবং সুইডেন ইউরো বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল  দুই দলের প্রত্যাশা ছিল, প্রতিযোগিতামূলক এক ম্যাচের। তবে শেষ পর্যন্ত আর তা হয়নি। স্টেডিয়ামের বাইরে সন্ত্রাসী হামলায় দুই ফুটবল সমর্থকের মৃত্যুর জেরে পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচটি। তার আগে ৪৫ মিনিটের খেলায় ছিল ১-১ সমতা। ভিক্টর গায়কোরেসের গোলে ম্যাচ শুরুর ১৫ মিনিটেই এগিয়ে যায় সুইডেন। ৩১ মিনিটে গোল শোধ করেন বেলজিয়ামের রোমেলু লুকাকো। স্পটকিকে লক্ষ্যভেদ করেন তিনি। ১-১ সমতা নিয়েই টানেলে ফেরে দুই দল। এরপরেই দুই দলকে জানানো হয় ব্রাসেলসে সন্ত্রাসী হামলার খবর। ম্যাচ শুরুর ৪৫ মিনিট আগে স্টেডিয়াম থেকে ৫ কিলোমিটার দূরে এই গোলাগুলির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, নিহত দু’জন সুইডেনের জার্সি পরিহিত ছিল। এরপরেই দুই দলের খেলোয়াড়, স্টাফ এবং উয়েফার কর্মকর্তারা ম্যাচ বন্ধের সিদ্ধান্ত নেন। উয়েফার দেওয়া বার্তায় বলা হয়, ‘আজ সন্ধ্যায় ব্রাসেলসে সন্দেহভাজক সন্ত্রাসী হামলার পর দুই দল এবং স্থানীয় পুলিশের সঙ্গে আলোচনা সাপেক্ষে বেলজিয়াম এবং সুইডেনের মধ্যকার ২০২৪ সালের ইউরো বাছাইপর্বের ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।’ বেলজিয়ামের স্টেডিয়ামে এরপরই ‘সুইডেন’ এর নামে স্লোগান দেওয়া শুরু হয়। ৩৫ হাজার দর্শক সুইডেনের সমর্থনে ব্যক্ত করেন। তবে নিরাপত্তা ইস্যুর কথা মাথায় রেখে তখন পর্যন্ত তাদের স্টেডিয়াম ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম