ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আযাদের আপিল, শুনানি ৩১ আগস্ট কবি শামসুর রাহমানের মৃত্যুবার্ষিকী আজ বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত যে দোয়া আল্লাহর খুব প্রিয় সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়ে যা বললেন ট্রাম্প কঙ্গোর ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাব, নিহত ২ হাজার ৩২৫ ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা এবার সত্যিই থামছেন রোনালদো পাকিস্তানে জনপ্রিয় টিকটক তারকাকে গুলি করে হত্যা

এবার সত্যিই থামছেন রোনালদো

#

স্পোর্টস ডেস্ক

১৭ আগস্ট, ২০২৬,  10:50 AM

news image

চলতি মৌসুমই হতে পারে ক্রিশ্চিয়ানো রোনালদোর পেশাদার ফুটবলের শেষ অধ্যায়। ৪১ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা নিজেই জানিয়েছেন, সম্ভবত এটাই হতে যাচ্ছে তাঁর ক্যারিয়ারের শেষ বছর। বিদায়ের আগে নিজের ক্যারিয়ারের জন্য একটি দুর্দান্ত লেগ্যাসি রেখে যেতে চান তিনি।


রোববার লাইফস্টাইল সাময়িকী ‘ভোগ’কে দেওয়া সাক্ষাৎকারে অবসরের পরিকল্পনার কথা জানান রোনালদো। তিনি বলেন, ‘সম্ভবত এটাই আমার ফুটবলের শেষ বছর এবং আমি একটি দুর্দান্ত লেগ্যাসি রেখে যেতে চাই।’


দুই দশকের বেশি সময়ের বর্ণিল ক্যারিয়ারে রোনালদো ক্লাব ও জাতীয় দলের হয়ে ৯৭৬ গোল করেছেন। ক্যারিয়ারের ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক থেকে এখনো কিছুটা দূরে তিনি। চলতি মৌসুমে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের হয়ে খেলা চালিয়ে সেই মাইলফলকে পৌঁছানোর লক্ষ্য রয়েছে তাঁর।


স্পোর্টিং লিসবন দিয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করা রোনালদো পরে খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, ইউভেন্তুস ও আল নাসরে। পাঁচবার জিতেছেন ব্যালন ডি’অর। আন্তর্জাতিক ফুটবলে পুরুষদের সর্বোচ্চ ১৪৬ গোলের রেকর্ডও তাঁর দখলে।


তবে দীর্ঘ ক্যারিয়ারের সব অর্জনের পরও রোনালদোর ট্রফি ক্যাবিনেটে নেই বিশ্বকাপ। চলতি বছরের বিশ্বকাপেও পর্তুগাল শিরোপা জিততে পারেনি। সেই আক্ষেপ নিয়েই হয়তো ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন এই পর্তুগিজ তারকা।


ফুটবল ছাড়ার পরের জীবন নিয়েও ভাবতে শুরু করেছেন রোনালদো। ২৫ বছরের ক্যারিয়ারে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে উল্লেখ করে তিনি জানান, অবসরের পর নিজেকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখতে চান। ভ্রমণ, প্যাডেল খেলা এবং অর্জিত সাফল্য উপভোগ করার কথাও বলেছেন তিনি।


রোনালদোর মতে, ফুটবল ছেড়ে দিলে জীবনে বড় একটি শূন্যতা তৈরি হতে পারে। তাই অবসর-পরবর্তী জীবনে একটি নির্দিষ্ট কাজে আটকে না থেকে বিভিন্নভাবে সময় কাটাতে চান তিনি।


এখন অবশ্য তাঁর সামনে শেষ মৌসুম। ১ হাজার গোলের মাইলফলক স্পর্শের লক্ষ্য নিয়ে আল নাসরের হয়ে মাঠে নামবেন রোনালদো। এরপরই ২৫ বছরের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টানার সম্ভাবনা তৈরি হয়েছে।


সূত্র: আলজাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম