ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

সীমিত পরিসরে আজ খোলা থাকবে যেসব ব্যাংক

#

নিজস্ব প্রতিবেদক

১৭ মার্চ, ২০২৬,  10:37 AM

news image

পবিত্র ঈদুল ফিতরের ছুটির মধ্যেও দেশের বিভিন্ন সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় আজ সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে।  আজ এসব এলাকায় আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে গ্রাহকদের সঙ্গে লেনদেনের সময় সংশ্লিষ্ট ব্যাংকগুলো নিজ নিজ ব্যবস্থাপনায় নির্ধারণ করবে। গতকাল সোমবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট। পরে নির্দেশনাটি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়। নির্দেশনা অনুযায়ী, ঈদের দিন ছাড়া ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত প্রয়োজন অনুযায়ী এসব এলাকায় ব্যাংকের শাখা, উপশাখা ও বুথ খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে আন্তর্জাতিক বাণিজ্য সংশ্লিষ্ট কার্যক্রম সচল রাখতে আজ থেকেই সীমিত আকারে ব্যাংকিং সেবা দেওয়া হচ্ছে। এ ছাড়া দেশের শিল্পাঞ্চলভিত্তিক বিশেষ শাখাগুলো আগামী ১৮ মার্চ (বুধবার) ও ১৯ মার্চ (বৃহস্পতিবার) খোলা থাকবে। এ দুই দিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে এবং গ্রাহকদের সঙ্গে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। এই সুবিধার আওতায় থাকবে দেশের প্রধান পোশাকশিল্পঘন এলাকা—সাভার, গাজীপুর, টঙ্গী, আশুলিয়া, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম। এদিকে ১৭ মার্চ এবং ২০ থেকে ২৩ মার্চ পর্যন্ত গ্রাহকদের সঙ্গে লেনদেনের সময় সংশ্লিষ্ট ব্যাংকগুলো নিজ নিজ ব্যবস্থাপনায় নির্ধারণ করতে পারবে। উল্লেখ্য, আগামী ২১ মার্চ যদি ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়, তাহলে সেদিন দেশের সব ব্যাংক বন্ধ থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম