ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

সীমান্তে ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

#

নিজস্ব প্রতিনিধি

২৪ ডিসেম্বর, ২০২৪,  11:11 AM

news image

বাংলাদেশ-ভারত সীমান্তের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার তামাবিল এলাকার সোনাটিলা নামক সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে অন্তত ১৩ বাংলাদেশিকে আটক করে নিয়ে গেছে বিএসএফ। রোববার রাতে তাদের ধরে নিয়ে যাওয়া হয়। সোমবার বিএসএফ ভারতের মেঘালয় রাজ্যের জুয়াই পুলিশ স্টেশনে তাদের হস্তান্তর করেছে বলে স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে। যদিও মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত বিজিবি বা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, বিষয়টি বিভিন্ন সোর্সের মাধ্যমে শুনেছি। কিন্তু এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। এমনকি গোয়াইনঘাট থানায় কোনো মিসিং কেসও করা হয়নি। স্থানীয় ইউপি সদস্য ও পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান বলে, ধরে নিয়ে যাওয়া কয়েকজন শ্রমিকের স্বজন তার সঙ্গে যোগাযোগ করে তাদের অবস্থান জানতে চেয়েছি। আটকরা গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তবে সীমান্তে কেন তারা গিয়েছিলেন বা কিভাবে বিএসএফ তাদের ধরে নিয়ে গেছে সে বিষয়টি নিশ্চিত করে বলতে পারছি না। এ দিকে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, স্থানীয় কয়েকজন যুবককে বিএসএফ কর্তৃক আটকের খবর শুনেছি। তবে অফিসিয়ালি কোনো তথ্য নেই থানা-পুলিশের কাছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম