ঢাকা ০৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্যসহ চারজনকে কুপিয়ে জখম স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অবহেলার ক্ষেত্রে বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি : স্বাস্থ্যমন্ত্রী কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার : পানিসম্পদমন্ত্রী দেশ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী চকবাজারের আশিক টাওয়ারে আগুন আ.লীগের আর কোনোদিন দেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়: প্রধানমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক চার নদ-নদীতে তীব্র ভাঙন, বন্যা নিয়ে দুঃসংবাদ জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সীমান্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে, রোহিঙ্গাও ঢুকতে পারবে না : বিজিবির ডিজি

#

নিজস্ব প্রতিনিধি

০৬ ফেব্রুয়ারি, ২০২৪,  3:34 PM

news image

সীমান্ত পরিস্থিতি বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধি সৌধে শ্রদ্ধা জানানোর পর সীমান্ত পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বিজিবির ডিজি বলেন, মানবিক দিক থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে। মিয়ানমার থেকে পালিয়ে আসা এ পর্যন্ত ২৬৪ জনকে আশ্রয় দেয়া আছে। এদের মধ্যে আহত আটজনকে কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর অবস্থায় থাকায় চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি আরও বলেন, ৬৫ জন রোহিঙ্গা নৌকায় করে বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছিলেন। তাদের ফিরিয়ে দেয়া হয়েছে। কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম