ঢাকা ২৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
কলাপাড়ায় সবজি ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু কেরাণীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে একজনের মৃত্যু, আহত ২ প্রাথমিকে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের উদ্যোগ দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: কৃষিমন্ত্রী মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী ঘোষণা ‘ডাকাতের কবলে’ রফিকুল ইসলাম মাদানী হাম উপসর্গে আজও ৬ জনের মৃত্যু শ্যামনগরে ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্র সংস্কার না হলে নতুন শাসকও হাসিনা হয়ে উঠবেন: নাহিদ ইসলাম

সীমান্তে আরও ২০ জনকে বিএসএফের পুশইন

#

নিজস্ব প্রতিনিধি

১৮ জুন, ২০২৫,  5:02 PM

news image

চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্তে ২০ জনকে পুশইন করেছে বিএসএফ। তাদের মধ্যে ৩ জন পুরুষ, ৭ জন নারী ও ১০ জন শিশু রয়েছে।  বুধবার (১৮ জুন) ভোর পৌনে ৫টার দিকে মুষলধারে বৃষ্টির সময় সীমান্ত এলাকা থেকে তাদের উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় বিজিবি।  বিজিবি জানিয়েছে, পুশইনকৃত সকলের বাড়ি কুড়িগ্রাম জেলায়। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বলেন, বিজিবির হেফাজতে থাকা সকলের নাগরিকত্ব যাচাই শেষে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে জোর প্রতিবাদ জানানো হয়েছে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম