ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ প্রধানমন্ত্রীর সফরকে ‘অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব বিরোধীদলীয় নেতার বক্তব্যে টেবিল চাপড়ে স্বাগত জানাল পুরো সংসদ

সীমান্তের ওপারে এখনও চলছে গোলাগুলি, ভেসে আসছে ধোঁয়ার কুণ্ডলী

#

নিজস্ব প্রতিনিধি

১৭ ফেব্রুয়ারি, ২০২৪,  5:08 PM

news image

মিয়ানমারের সংঘাতময় রাখাইন রাজ্যে সরকারি সেনা ও বিদ্রোহীদের মধ্যে এখনও লড়াই চলছে। কক্সবাজারের টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে এর শব্দ শোনা যাচ্ছে। আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হোয়াইক্যং সীমান্ত পয়েন্টের ওপার থেকে ধোঁয়ার কুণ্ডলী ভেসে আসতে দেখেছেন স্থানীয়রা।  হোয়াইক্যংয়ের স্থানীয় বাসিন্দা রাশেদুল হক বলেন, ‘ওপারে চলমান সংঘাত থেকে গুলির শব্দে গত দুই-তিন সপ্তাহে বাড়িতে ঠিকমতো ঘুমাতে পারি নাই। গত কয়েকদিন পরিস্থিতি শান্ত হলেও পুনরায় গত রাতে গুলির শব্দ শোনা গেছে।’  তিনি আরও জানান, সকাল থেকে হোয়াইক্যং বাজারের ব্রিজ থেকে রাখাইন সীমান্তবর্তী এলাকায় ধোঁয়ার কুণ্ডলী ভাসতে দেখা গেছে। তবে দিনের বেলায় গুলির শব্দ শোনা যায়নি। টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী জানান, সীমান্তের ওপারে গুলির শব্দ শোনা গেছে। এর মধ্যেই আজ শনিবার সকালে হোয়াইক্যং ইউপির ২ নম্বর ওয়ার্ডের বাজারের ব্রিজ এলাকায় দাঁড়িয়ে ওপার থেকে ধোঁয়ার কুণ্ডলী ভেসে আসতে দেখা গেছে। এমন ঘটনায় সীমান্তের মানুষদের মাঝে ভয় ও আতঙ্ক বিরাজ করছে। তিনি আরও বলেন, ‌‘তবে সীমান্ত এলাকায় আমাদের বিজিবির সদস্যরা খুবই সতর্ক অবস্থানে রয়েছে।

’সূত্র : ইত্তেফাক   

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম