ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

সীতাকুণ্ডে যুবলীগ নেতার ভাইকে খুন

#

নিজস্ব প্রতিনিধি

২৫ ডিসেম্বর, ২০২৩,  11:10 AM

news image

চট্টগ্রামের সীতাকুণ্ডে গ্রাম্য সর্দার খুনের ৪ ঘণ্টার ব্যবধানে খুন হলেন এক যুবলীগ নেতার ছোটভাই। নিহতের নাম মো. আলমগীর (৩২)। রোববার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নিহতের নিজ বাড়ির পাশে এ ঘটনা ঘটে। তিনি সোনাইছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ড দক্ষিণ সোনাইছড়ি গামারিতলা এলাকার মৃত আফাজ উল্লাহর ছেলে ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলমের ছোটভাই। স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে নিজ দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে কে বা কারা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় ও পরিবারের লোকজন গুরুতর আহতাবস্থায় আলমগীরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. কামাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আমরা ঘটনাটি গুরুত্বসহকারে দেখছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম