ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

সিলেটে হঠাৎ বন্যায় পানিবন্দি কয়েক হাজার মানুষ

#

নিজস্ব প্রতিনিধি

৩০ মে, ২০২৪,  11:30 AM

news image

উজানের ঢলে সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জে বন্যা দেখা দিয়েছে। হঠাৎ ধেয়ে আসা ঢলে পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ।  এই চার উপজেলায় অর্ধশতাধিক আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। রাতে পানিবন্দি মানুষদের উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।  দুটি সড়কে পানি উঠে যাওয়ায় সিলেটের সঙ্গে গোয়াইনঘাট উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।  সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি কানাইঘাট, জকিগঞ্জ ও সিলেটে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।  এ ব্যাপারে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোবারক হোসেন বলেন, ইতোমধ্যেই গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও কানাইঘাট উপজেলায় আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত গোয়াইনঘাটের কয়েকটি আশ্রয়কেন্দ্রে মানুষ উঠতে শুরু করেছে।  তিনি আরও বলেন, আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন সার্বিক প্রস্তুতি নিয়েছে। সব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সার্বক্ষণিক তদারকি করতে নির্দেশনা দেওয়া হয়েছে। সিলেট আবহাওয়া অফিস বলেছে, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা) পর্যন্ত সিলেটে ১৪৬ দশমিক ০১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন বলেন, আগামী ৩ দিন সিলেটে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম