ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

সিলেটে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ে নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০১ নভেম্বর, ২০২৫,  3:53 PM

news image

সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী বাস ও একটি প্রাইভেটকারের সংঘর্ষে সংঘর্ষে বাবা-মেয়ে নিহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দয়ামীর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওসমানীনগরের উমরপুর ইউনিয়নের খাদিমপুর গ্রামের মো. সফিক মিয়ার ছেলে মো. হারুন মিয়া (৩১) ও তার মেয়ে আনিসা (৮)। দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বাস-মাইক্রোবাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সেক্রেটারি আলী আকবর রাজন। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় আমাদের খাদিমপুর উমরপুর শ্রমিক সংগঠনের এক সদস্য বেপরোয়া বাসের ধাক্কায় মেয়েসহ নিহত হয়েছেন। মরদেহ দুটি বর্তমানে মর্গে রয়েছে। আমরা তাদের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে দাফনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি। স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সিলেট থেকে হবিগঞ্জগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক হারুন মিয়া ও তার মেয়ে আনিসা নিহত হন। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রশিদ সরকার বলেন, দুর্ঘটনাকবলিত দুটি গাড়িই পুলিশের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম