ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

সিলেটে পার্কিংয়ে থাকা অ্যাম্বুলেন্স ও বাসে আগুন

#

নিজস্ব প্রতিনিধি

১৬ নভেম্বর, ২০২৫,  10:53 AM

news image

সিলেটে পার্কিংয়ে থাকা অ্যাম্বুলেন্স ও একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হননি। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে আগুন দেয় একদল দুর্বৃত্ত। আগুন দেওয়ার ঘটনায় আজ রবিবার সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তার দায়িত্ব পালন করতে দেখা গেছে পুলিশকে। একই সাথে পুলিশ সন্দেহভাজন ব্যক্তিসহ যানবাহনে তল্লাশি চালাচ্ছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুটি মোটরসাইকেলে করে পাঁচজন যুবক প্রথমে পার্কিংয়ে প্রবেশ করে। পরে তাদের দেওয়া আগুনে পুড়ে যায় অ্যাম্বুলেন্সটি। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেন। শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান চৌধুরী ও সিলেট ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের সদস্য মোহাম্মদ জুনাইদ বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া সিলেটের কুমারগাও বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সিলেট ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের সদস্য মোহাম্মদ জুনাইদ জানান, শামসুদ্দিন হাসপাতালে অ্যাম্বুলেন্সের আগুন নিয়ন্ত্রণের পর রাত ৩টা ৪৮ মিনিটের কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে ফায়ার সার্ভিসের একটি গাড়ি রাত ৩টা ৫০ মিনিটের সময় স্টেশন থেকে ছেড়ে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম