ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সংসদে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব ভিটামিন ‘এ’ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড করাচিতে রেঞ্জার্স সদর দফতরে সশস্ত্র হামলা, নিহত ৭ ব্রাজিল-জাপানের রেকর্ডে ভাগ বসালো আর্জেন্টিনা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী তরুণকে আটকে মুক্তিপণ দাবি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৩ মেট্রোরেলের তারে গ্যাস বেলুন, ২০ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আজ

সিলেটের কোম্পানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০১ জুলাই, ২০২৪,  10:59 AM

news image

সিলেটের কোম্পানীগঞ্জে পর্যটনকেন্দ্রে ঘুরতে এসে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। রোববার (৩০ জুন) বিকেল ৪টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের সালুটিকর এলাকার খাগাইলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নরসিংদী সদর থানার কামারগাঁও গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী স্মৃতি আক্তার (২৫) ও তার ছেলে আব্দুল্লাহ (৭)। এ ঘটনায় দেলোয়ার হোসেনও গুরুতর আহত হয়েছেন। তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। রোববার সকালে সিলেট নগরী থেকে সাদাপাথর বেড়াতে এসেছিলেন তারা। একই ঘটনায় অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, সিলেটগামী একটি অটোরিকশাকে চাপা দেয় বিপরীত দিক থেকে আসা ট্রাক। এতে ঘটনাস্থলেই দুজন মারা গেছেন। পরে পুলিশ হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম