ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো হরমুজ দিয়ে এখনও দিনে পার হচ্ছে ১ কোটি ৩১ লাখ ব্যারেল তেল শাহজালালে ৮১ লিটার বিদেশি মদ জব্দ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১ সেঞ্চুরির আনন্দের পরই দুঃসংবাদ গ্রেভসের

সিলেটের কাছে ঢাকার বড় পরাজয়

#

ক্রীড়া প্রতিবেদক

২৫ জানুয়ারি, ২০২২,  10:26 PM

news image

ছবি: সংগৃহীত
আগের দিন ফরচুন বরিশালকে হারিয়ে জয়ের ট্রাকে ফিরেছিল মিনিস্টার গ্রুপ ঢাকা। কিন্তু পরের ম্যাচই আবার সিলেট চ্যালেঞ্জার্সের কাছে খেই হারালো তারা। এখন পর্যন্ত চার ম্যাচ খেলে ঢাকার ঝুলিতে মাত্র একজয়। মঙ্গলবার (২৫ জানুয়ারি) মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় দুপুর সাড়ে ১২টায়। সরাসরি দেখা যাবে গাজী টিভি ও টি-স্পোর্টসে। এছাড়া অনলাইনে দেখা যাবে র‌্যাবিটহোলের মাধ্যমে। ঢাকার দেয়া মামুলি টার্গেটে খেলতে নেমে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় সিলেট। দলীয় ২১ রানে সিলেট ক্যারিবিয়ান ব্যাটার সিমন্সকে হারায়।

মাশরাফীর বলে রুবেলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। দ্বিতীয় উইকেটে বিজয় ও মিথুন ৩৮ রানের জুটি গড়েন। দলীয় ৫৯ রানে মিথুন ব্যক্তিগত ১৭ রান করে হাসান মুরাদের বলে তামিমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর জয় থেকে দুই রান দূরে থাকতে মাশরাফীর দ্বিতীয় শিকারে পরিণত হন দলের হয়ে সর্বোচ্চ রান করা এনামুল হক বিজয়। বিজয় ৪৫ বল থেকে ৪টি চার ও একটি ছয়ে ৪৫ রান করে মাশরাফীর বলে তামিমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। ঢাকার হয়ে দুইটি উইকেট তুলে নেন ১৩ মাস পর মাঠে ফেরা মাশরাফী বিন মুর্তজা। আরেকটি নেন হাসান মুরাদ। এর আগে টস হেরে ব্যাট করতে নামা ঢাকাকে স্বস্তিতে থাকতে দেয়নি সিলেটের বোলাররা। তাদের দাপটে মাত্র ১০০ রানে গুটিয়ে যায় ঢাকা। সিলেট সানরাইজার্সের বোলিং তোপে ইনিংসের আটটি বল খেলতেই পারেনি তারা।  এদিন শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা। সোহাগ গাজী আর মোসাদ্দেক সৈকত জুটি বেঁধে করা বোলিংয়ে দলীয় ১৭ রানে প্রথম তিন উইকেট হারায় মাহমুদউল্লাহ্‌ রিয়াদের দল। টপ অর্ডারের শীর্ষ তিন ব্যাটারের ব্যাট থেকে আসে যথাক্রমে ৩, ৫ ও ৪ রান।  এরপর দলের বিপর্যয় সামাল দিতে নাঈম শেখকে নিয়ে অধিনায়ক রিয়াদ যে প্রতিরোধ গড়ে, তা ভেস্তে যায় তিন বলের ব্যবধানে আম্পায়ারের দুটি প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তে। নাজমুল ইসলাম অপুর এক ওভারে নাঈম ও আন্দ্রে রাসেল ফেরেন লেগ বিফোরের সিদ্ধান্তে। তবে ২৬ বলে ৩৩ করে ঢাকার শেষ আশা হয়ে টিকে ছিলেন দলটির অধিনায়ক। নিজের পরের ওভারে তাকেও ফেরান অপু। শেষের দিকে শুভাগত হোমের ব্যাট থেকে আসে ২১ রান। এছাড়া রুবেল হোসেন করেন ১২ রান।  সিলেটের হয়ে ১৮ রান খরচায় অপু একাই নিয়েছেন ৪ উইকেট। ১৬ বল করার সুযোগ পাওয়া তাসকিন আহমেদের শিকার তিনটি। এছাড়া দুটি উইকেট পেয়েছেন সোহাগ গাজী, একটি উইকেট সিলেট অধিনায়ক মোসাদ্দেকের দখলে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম