ঢাকা ২৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর হত্যার ১৭ বছর পর রায়, দুই আসামির যাবজ্জীবন প্রাথমিকে মাঠ নিশ্চিতের নির্দেশ, ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে দীপু মনি একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই সরকারি সেবা নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দিতে জোরালো হচ্ছে ডিজিটাল রূপান্তর ব্রাহ্মণবাড়িয়ায় আবারও চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, গুরুতর আহত যাত্রী সবচেয়ে প্রিয় প্রতিপক্ষের নাম জানালেন নেইমার স্বর্ণের দাম ভরিতে কমলো ৩২৬৬ টাকা

সিরাজগঞ্জে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকচাপায় বৃদ্ধের মৃত্যু

#

২৩ জুন, ২০২৪,  4:56 PM

news image

সিরাজগঞ্জে হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়ার পথে ট্রাকচাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের প্রথম গেটে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের নাম আলাউদ্দিন (৭২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার পুরো পরিচয় জানা যায়নি। সদর থানার এসআই মো. সাইফুল ইসলাম জানান, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের প্রথম গেটে বালুবাহী একটি ট্রাক চাপা দেয় বৃদ্ধকে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। নিহত বৃদ্ধের পকেটে নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের একটি প্রেসক্রিপশন পাওয়া গেছে। সেখানে বৃদ্ধের নাম আলাউদ্দিন লেখা রয়েছে। তবে তার বাকি পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন ওই বৃদ্ধ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম