ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত এখনও বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় লিপ্ত: রিজভী কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা: শফিকুর রহমান কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশের নতুন পদক্ষেপ ‘জ্বালানি-সার কিনতে ২ থেকে ৩ গুণ দাম দিতে হচ্ছে বলে কোষাগারে চাপ পড়ছে’ ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রসহ বিপিডিবির সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নেতাকর্মীদের বসত বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ৮

সিরাজগঞ্জে ঘন কুয়াশায় মহাসড়কে ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের

#

নিজস্ব প্রতিনিধি

১৭ নভেম্বর, ২০২৬,  11:12 AM

news image

ফজরের নামাজের পড়ে মহাসড়ক ঘেষে হাঁটছিলেন দুজন। হঠাৎ পিছন একটি ট্রাক দুজনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ট্রাকের চাকায় পিস্ট হয়ে ঘটনাস্থলেই দুজন মারা যায়।  মঙ্গলবার ভোরে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের হাটিকুমরুলের ধোপাকান্দি এলাকা এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন, হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি এলাকার মো. ঠান্ডু মিয়া (৬০) ও দাদনপুর গ্রামের সলঙ্গা সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক আব্দুল আলীম শেখ (৪০)।


হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মাহাবুব রহমান জানান, সকালে কুয়াশার ভেতরেই আলীম ও ঠান্ডু নামের দুই ব্যক্তি নামাজ শেষে মহাসড়ক দিয়ে হাঁটছিলেন। এ সময় পিছন থেকে বগুড়াগামী একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে দুজনেই মারা যান। সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার ও  সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম