ঢাকা ২৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

সিরাজগঞ্জে কারাগারে থাকা আ.লীগ নেতার মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১০ ডিসেম্বর, ২০২৪,  2:25 PM

news image

সিরাজগঞ্জ জেলা কারাগারে বন্দি থাকা আতাউর রহমান আঙ্গুর নামে এক আওয়ামী লীগ নেতা শ্বাসকষ্টজনিত কারণে মারা গেছেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোরে গুরুতর অসুস্থ হলে কারাগার থেকে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আঙ্গুর সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং দত্তবাড়ি মহল্লার বাসিন্দা ছিলেন। কারাগারের জেলার আবু নূর মো. রেজা এ তথ্য নিশ্চিত করেন। জেলার জানান, আতাউর রহমান আঙ্গুর রাজনৈতিক একটি মামলায় গ্রেপ্তার হয়ে গত ১ নভেম্বর কারাগারে আসেন। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। কিন্তু মঙ্গলবার ভোরে হঠাৎ করে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তিনি আরও জানান, এরপর দ্রুত ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম