ঢাকা ২৬ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

সিন্ধু প্রদেশে স্কুল ভ্যান থেকে সিএনজি কিট সরানোর নির্দেশ

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ জুন, ২০২৩,  11:38 AM

news image

ভয়াবহ দুর্ঘটনা থেকে কোমলমতি শিক্ষার্থীদের সুরক্ষা দিতে এবার পাকিস্তানের সিন্ধু প্রদেশে সব ধরনের স্কুল ভ্যান থেকে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বা সিএনজি কিটগুলো সরানোর নির্দেশ দেয়া হয়েছে। প্রাদেশিক পরিবহন ও তথ্য মন্ত্রী শারজিল মেমন স্থানীয় সময় বুধবার সরকারী এই সিদ্ধান্ত ঘোষণা দেন। করাচিতে এক সংবাদ সম্মেলনে মেমন বলেন, `আগেও স্কুল ভ্যানে সিএনজি কিট স্থাপনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, কিন্তু এখন পরিবহন বিভাগ থেকে একটি টিম গঠন করা হচ্ছে যারা স্কুলে ব্যবহৃত যানবাহনগুলোকে পর্যবেক্ষণ করবে।’ মঙ্গলবার (৩০ মে) প্রদেশজুড়ে স্কুল ভ্যান এবং কোস্টার থেকে সিএনজি কিটগুলো দ্রুত সরিয়ে নেয়ার জন্য অভিযান শুরুর সিদ্ধান্ত নেয় সিন্ধু পরিবহন বিভাগ। পাকিস্তান জুড়ে বিকল্প জ্বালানি হিসেবে ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে বাণিজ্যিক গাড়িগুলোতেও জ্বালানি হিসেবে সিএনজি বা এলপিজি ব্যবহৃত হচ্ছে।

শুধু তেলে চলা গাড়িগুলোতে দুর্ঘটনা ছাড়া জ্বালানি থেকে আগুন ধরার আশঙ্কা তুলনামূলক কম। তবে বিকল্প জ্বালানি বা সিএনজিতে গাড়ি রূপান্তর করা হলে পেছনের বুট স্পেসে (ডিকি) সিএনজি বা এলপিজির সিলিন্ডার থাকে। সিলিন্ডার থেকে গাড়ির তলা দিয়ে পাইপের মাধ্যমে সিএনজি/এলপিজি ইঞ্জিনে প্রবেশ করে। কোনো কারণে এই লাইনে লিকেজ বা ফুটো হলে রাস্তায় চলাচলের সময় কোনো পাথরের টুকরা বা ঘর্ষণে সক্ষম এমন কোনো বস্তুর সঙ্গে সংঘর্ষ ঘটলে আগুনের সূত্রপাত ঘটতে পারে। এ ছাড়া সিলিন্ডারে লিকেজ থাকলেও আগুন লাগার আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। বর্তমানে সারা বিশ্বে সিএনজি চালিত গাড়ি বা কমপ্রেসড ন্যাচারাল গ্যাস গাড়ির জ্বালানি হিসেবে বেশ জনপ্রিয়। সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব বিধায় এই গ্যাসের জনপ্রিয়তা বেড়েছে। সিএনজি গ্যাস অনেক ক্ষেত্রেই বিপজ্জনক হয়ে উঠতে পারে। অনিরাপদ, অপরীক্ষিত সিলিন্ডারে সিএনজিকে জ্বালানি হিসেবে ব্যবহার করলে, একটু উনিশ-বিশের কারণে তা বিস্ফোরিত হতে পারে। যেসব গাড়িতে সিএনজি ব্যবহার করার পর এর রক্ষণাবেক্ষণ এবং নিয়মিত পরীক্ষণ জরুরী। নতুবা সিএনজি চালিত গাড়িটি বোমায় পরিণত হতে পারে। যেকোনো সময়ে বিস্ফোরিত হয়ে ঘটতে পারে দুর্ঘটনা। ডেকে আনতে পারে অনেক মৃত্যু। পরিবহন দপ্তরের বৈঠকে প্রদেশ জুড়ে সমস্ত অবৈধ বাস স্ট্যান্ডের বিরুদ্ধে ক্র্যাকডাউন শুরু করার এবং এই হুমকির সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। সূত্র: জিও টিভি নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম