ঢাকা ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
চার উপায়ে জানতে পারবেন আপনার ভোটকেন্দ্র কোথায় আইসিসি ও পিসিবির জরুরি সভায় যোগ দিতে পাকিস্তানে বুলবুল সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনের প্রচারণা চলছে: প্রধান উপদেষ্টা আবারও হত্যার হুমকি পাওয়ার দাবি আখতার হোসেনের, থানায় জিডি উখিয়ায় ১৫শ রোহিঙ্গা আটক, অভিযান চলছে অনির্দিষ্টকালের ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি কমেছে স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর কংগ্রেসে পেলোসির সমর্থন পাচ্ছেন কেনেডির নাতি ঢাকার ৬ স্থানে আজ তারেক রহমানের জনসভা

কংগ্রেসে পেলোসির সমর্থন পাচ্ছেন কেনেডির নাতি

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ ফেব্রুয়ারি, ২০২৬,  11:20 AM

news image

মার্কিন কংগ্রেসে আবারও কেনেডি পরিবারের একজন সদস্যের পক্ষে প্রকাশ্য সমর্থন জানাতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি। এবারের সমর্থন পাচ্ছেন রাজনৈতিক ভাষ্যকার এবং সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির নাতি জ্যাক শ্লসবার্গ। বিষয়টি সম্পর্কে অবগত তিনজন সূত্রের বরাতে শনিবার এই খবর প্রকাশ করেছে প্রভাবশালী দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়, নিউ ইয়র্ক সিটির একটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন অর্জনের লক্ষ্যে এবার নির্বাচনী লড়াইয়ে নামছেন শ্লসবার্গ। রাজনৈতিক অঙ্গনে কেনেডি পরিবারের দীর্ঘদিনের প্রভাব ও অভিজ্ঞতা এবং ন্যান্সি পেলোসির মতো প্রভাবশালী নেত্রীর সমর্থন—এই দুইয়ের সমন্বয় শ্লসবার্গের প্রচারণাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করতে পারে বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিষয়ক মন্ত্রী রবার্ট এফ. কেনেডি জুনিয়রের চাচাতো ভাইও হন শ্লসবার্গ। নিউ ইয়র্ক সিটির এ আসনে টাইমস স্কয়ার, সেন্ট্রাল পার্ক, জাতিসংঘ সদর দপ্তর এবং এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। সেখানে শ্লসবার্গের পাশাপাশি ডেমোক্র্যাটের অনেক সদস্য মনোনয়ন পাওয়ার জন্য লড়ছেন। আগামী জানুয়ারিতে কংগ্রেস থেকে অবসরে যাচ্ছেন ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট রাজনীতিক পেলোসি। সেখানে এখন পর্যন্ত কোনো প্রার্থী পেলোসির মতো এত প্রভাবশালী রাজনীতিকের সমর্থন পাননি। নিউ ইয়র্ক টাইমস লিখেছে, তারা একটি বিবৃতি দেখতে পেয়েছেন, যেখানে শ্লসবার্গের প্রতি নিজের সমর্থন তুলে ধরেছেন পেলোসি। বিবৃতিতে লেখা রয়েছে, “শ্লসবার্গের প্রার্থিতা ডেমোক্র্যাটদের দেশজুড়ে জয়ে সহায়তা করবে।”“এটি দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যেখানে আমাদের রাজনীতির প্রতি বিশ্বাস ভেঙে পড়েছে এবং সরকারের প্রতি আস্থা নড়বড়ে। এই সময়ে এমন নেতা প্রয়োজন, যারা পরিস্থিতির গুরুত্ব বোঝে এবং জনগণের জন্য কাজ করতে পারে।” পেলোসি রোববার আনুষ্ঠানিকভাবে শ্লসবার্গকে সমর্থন দেওয়ার পরিকল্পনা করছেন বলেও নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়। পেলোসির সমর্থনের কথা যারা নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, তারা বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হওয়ায় নিজেদের নাম প্রকাশ করেননি। এ বিষয়ে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে পেলোসিকে নিজের ‘হিরো’ হিসেবে অভিহিত করেছেন শ্লসবার্গ। তিনি বলেছেন, “তার এই সমর্থন এক ধরনের উদ্দীপনার রসদ। গত মেয়াদে তিনি প্রেসিডেন্টের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের কাগজ ছিঁড়ে ফেলার সময় আমার যেমন অনুভূতি হয়েছিল, তার সমর্থন অনেকটা সেই ধরনের অনুভূতি।”

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম