ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম প্রতিরোধে জোরদার কার্যক্রম, চিকিৎসক সংকটেও থেমে নেই ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিমানবন্দরে হারিয়ে যাওয়া শিশু আনসারদের সহায়তায় উদ্ধার অপরাধ ও মাদকমুক্ত সাতক্ষীরা গড়তে কঠোর অবস্থানে পুলিশ: খুলনা রেঞ্জ ডিআইজি ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ‘বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে’ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮২৫ সাতক্ষীরার আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল ঢাকাসহ সারাদেশে ঝড়বৃষ্টি হতে পারে টানা ৫ দিন

সিনহা হত্যা: প্রদীপ-লিয়াকতের ফাঁসির আদেশ

#

নিজস্ব প্রতিনিধি

৩১ জানুয়ারি, ২০২২,  4:29 PM

news image

বসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া নন্দুদুলাল, সাগর, রুবেল, আয়াজ, নিজাম, নূরুল আমিনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আর এপিবিএন’র ৩ সদস্যসহ ৭ জনকে খালাস দেয়া হয়েছে।সোমবার (৩১ জানুয়ারি) কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ আদেশ দেন। এর আগে দুপুর ১টা ৫৬ মিনিটে আসামিদের কারাগার থেকে আদালতে আনা হয়। প্রায় সঙ্গে সঙ্গেই আদালতে ঢোকানো হয় তাদের। ২টার কিছুক্ষণ পরই রায় পড়া শুরু হয়। আদালত প্রাঙ্গণে উপস্থিত ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা সাবেক ওসি প্রদীপ ও সাবেক এসআই লিয়াকতের ফাঁসির দাবিতে স্লোগান দিচ্ছে।সকাল থেকেই আদালত চত্বরে উপস্থিত হয়েছেন আসামিদের স্বজনরা। ১৫ আসামির মধ্যে ১৪ জনের স্বজন উপস্থিত হন। কেবল সাবেক ওসি প্রদীপের কোনো স্বজনকে আদালত চত্বরে দেখা যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম