ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

সিঙ্গাপুর ম্যাচের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

#

ক্রীড়া প্রতিবেদক

২৮ মে, ২০২৫,  5:03 PM

news image

আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ দল। এর আগে ৪ জুন ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা। আসন্ন এই দুই ম্যাচকে সামনে রেখে বুধবার (২৮ মে) বিকেলে ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 

বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়ে গেছে হামজা চৌধুরীর। এবার অভিষেকের অপেক্ষায় কদিন আগে সব প্রক্রিয়া সম্পন্ন করা সামিত সোম। ইতালি লিগে খেলা ফাহমিদুল ইসলামও আছেন স্কোয়াডে। এ ছাড়াও অনেক দিন পর ফরোয়ার্ড সুমন রেজা স্কোয়াডে ফিরেছেন। তবে ভারতের বিপক্ষে খেলা ২৩ জনের স্কোয়াড থেকে বাদ পড়েছেন চন্দন রায়। 

এদিকে আসন্ন এই দুই ম্যাচকে সামনে রেখে আগামী ৩০ মে থেকে শুরু হচ্ছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রাথমিক দলে যোগ দিতে ইতালি থেকে বাংলাদেশে এসে পৌঁছেছেন ফাহামিদুল ইসলাম। বাংলাদেশ বিমানে ইতালির রোম থেকে সকাল আটটা নাগাদ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করেন এই তরুণ ফুটবলার।

সব ঠিক থাকলে বাংলাদেশের মাটিতে প্রথম ম্যাচ খেলতে আগামী ২ বা ৩ জুন হামজা চৌধুরী ঢাকায় পা রাখবেন। আর ৪ জুন ঢাকায় আসার কথা সামিত সোমের। 

বাংলাদেশ স্কোয়াড

গোলরক্ষক

মিতুল মার্মা, মোহাম্মদ সুজন হোসাইন ও মেহেদি হাসান শ্রাবণ।

ডিফেন্ডার

মো. শাকিল আহাদ তপু, জাহিদ হাসান শান্ত, রহমত মিয়া, ইসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী ও তপু বর্মণ।

মিডফিল্ডার

মো. হৃদয়, সাইয়্যেদ শাহ কাজেম কিরমানি, সোহেল রানা, মুজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী ও সমিত সোম।

ফরোয়ার্ড

ফাহমিদুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসাইন, ইমন শাহরিয়ার, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন ও সুমন রেজা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম