ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

সালিশের জন্য ডেকে পরিকল্পিত হত্যা- র‌্যাবের হাতে প্রধান আসামী গ্রেফতার

#

১০ মে, ২০২৪,  9:17 PM

news image

আবুল হোসেন বাবলুঃ সালিশের জন্য মোবাইলে ডেকে নিয়ে চাঞ্চল্যকর রাজু ইসলাম @ বাবু (৩২) হত্যা মামলার ১নং এজাহার নামীয় পলাতক প্রধান আসামী আত্মগোপণে থাকা অবস্থায় র‌্যাব-১৩ সিপিসি-৩ ও র‌্যাব-১৪ সিপিসি-৩ টাঙ্গাইল এর যৌথ অভিযানে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন গোড়াই এলাকা হতে গ্রেফতার করেছে র‍্যাব। এজাহার সূত্রে জানা যায় যে, পূর্ব শত্রুতার জের ধরে বিভিন্ন সময়ে রাজু ইসলাম @ বাবু সহ তার পরিবারের লোকজনদের সাথে বিরোধ চলে আসছিলো। উক্ত বিরোধ মিমাংসার লক্ষ্যে সালিশ বৈঠকের ব্যবস্থা করে স্থানীয়রা। ঘটনার দিন চলতি বছরের ১৭ এপ্রিল'২৪ আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬ টায় এজাহারনামীয় অভিযুক্ত খলিল ফকির মোবাইল ফোনের মাধ্যমে রাজু ইসলাম @ বাবু কে স্থানীয় শালিসের কথা বলে ডাকে। রাজু ইসলাম ঘটনাস্থলে পৌঁছা মাত্র পূর্ব পরিকল্পিতভাবে রাম দা, কুড়াল, লোহার রড, দেশীয় অস্ত্র, লোহার পাইপ ও হাতুড়ি দিয়ে খলিল ফকির গং ভিকটিমের বুকে, পেটে পাজোরে ও পিঠে আঘাত করে গুরুত্বর রক্তাক্ত জখম করে। 

এ সময় ভিকটিমের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। ভিকটিমকে এ্যাম্বুলেন্স যোগে রমেক হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যেই মারা যায়। এ ঘটনায় রাজু ইসলাম @ বাবু'র বোন আঞ্জুয়ারা বেগম বাদী হয়ে গাইবান্ধার পলাশবাড়ী থানায় ১৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন, যার মামলা নং-১৬/৮০, তারিখ ১৮/০৪/২০২৪, ধারা: ১৪৩/৩০২/ ১১৪/৩৪ পেনাল কোড- ১৮৬০।  উক্ত মামলার প্রেক্ষিতে র‌্যাব-১৩ সিপিসি -৩ গাইবান্ধা ও র‍্যাব-১৪ সিপিসি-৩ টাঙ্গাইল ছায়াতদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন গোড়াই এলাকায় যৌথ অভিযান চালায়। ১০ মে বিকেলে অত্র মামলার এজাহারনামী পলাতক ১নং আসামী মোঃ খলিল ফকিরকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব। ধৃত আসামী গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার আমলাগাছী গ্রামের মৃত দবির ফকিরের ছেলে খলিল ফকির (৫২)। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে বর্ণিত মামলার এজাহার নামীয় ০১নং আসামী বলে স্বীকার করেছে। ধৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাইবান্ধার পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম